ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫১

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, শুধু নির্বাচনের দিনই নয়, এর পরবর্তী দুই-তিন দিন আমাদের সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। আমরা অতীতে দেখেছি নির্বাচন পরবর্তী অনেক সময় সহিংসতার সৃষ্টি হয়। অনেক সময় নির্বাচনে যারা আশানুরূপ ফলাফল করতে পারেন না, তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। সে ধরনের কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আমাদেরকে নির্বাচন পরবর্তী কয়েকদিন সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে বরগুনার জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করতে হেলিকপ্টারযোগে বরগুনায় আসেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে প্রশাসনের সাথে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সম্পর্ক অনেক বেশি গভীর এবং অনেক বেশি নিবিড়। আমাদের মধ্যে চমৎকার সম্পর্ক এবং চমৎকার সমন্বয় রয়েছে। একই সাথে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাচ্ছি। আমার বিশ্বাস আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেশ ও জাতিকে উপহার দিতে সক্ষম হবো।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন এবং গণভোট আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত দেড় বছর ধরে আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা অসামরিক প্রতিষ্ঠানের সহায়তায় এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষার কাজে মোতায়েন রয়েছি। তারই চূড়ান্ত পর্বে এখন আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কর্তাব্যক্তি, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসাররা এসবের মূল দায়িত্ব পালন করেন। সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য একত্রিতভাবে তাদের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত আছি।

নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে নৌবাহিনী প্রধান বলেন, বাংলাদেশ নৌবাহিনীর প্রায় ৫ হাজার সদস্য এ বছরের নির্বাচনের জন্য ইতোমধ্যে মোতায়েন হয়েছে। যদিও নির্বাচন কমিশন থেকে আমাদের মোতায়েনের জন্য সাতদিনের একটি সময়সীমা নির্ধারিত হয়েছিল। তথাপি দেশের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা বিগত ২০ জানুয়ারি থেকে সশস্ত্র বাহিনীর প্রতিটি বাহিনী থেকেই সংশ্লিষ্ট সদস্যরা মোতায়েন হয়েছি। একই সাথে আমাদের উপকূলীয় অঞ্চলগুলোতে আমাদের বেশকিছু জাহাজ এবং জলযান মোতায়েন করা হয়েছে। আমরা সকল সংস্থার মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ইতোমধ্যেই সাধন করেছি। এবং আমরা প্রস্তুত রয়েছি একটি অবাধ ও সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য।

নির্বাচনে চ্যালেঞ্জের বিষয়ে তিনি বলেন, আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, তথ্য এবং প্রযুক্তির ব্যবহার। একই সাথে তথ্য-প্রযুক্তির মাধ্যমে আমাদের সামনে বেশকিছু সুবিধাও উপনীত হয়েছে। আমরা এ বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রথমবারের মতো বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করছি। ড্রোন ব্যবহার করছি। যাতে করে সার্বিকভাবে আমরা প্রতিটি অঞ্চলে আমাদের মোতায়েনকৃত সদস্যদের প্রতিনিয়ত যে কর্মকাণ্ড এবং কোথাও কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যাতে সেটার খবর পাই, সেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমার বিশ্বাস প্রযুক্তির এই সহায়তা নিয়ে আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সবাই কাজ করতে পারবো। এই ক্ষেত্রে প্রয়োজন আমাদের সবার মধ্যে একটা সমন্বয় এবং সবার মধ্যে যোগাযোগ রক্ষা করা ও তথ্যের আদান-প্রদান নিশ্চিত করা।

নৌবাহিনী প্রধান বলেন, সোশ্যাল মিডিয়া একটা চ্যালেঞ্জ, অতীতের থেকে এখন কিছুটা বেশি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করা হয়। অনেক সময় অপপ্রচার এবং তথ্যের অপব্যবহারও করা হয়। এই বিষয়টিতে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমরা যাতে সোশ্যাল মিডিয়ার প্ররোচনায় প্রভাবিত হয়ে কোনো ভুল সিদ্ধান্ত না নেই, এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের যে খবর আপনারা জনগণের কাছে তুলে ধরবেন, সেই ক্ষেত্রে আপনাদের যাতে দায়িত্বশীলতা থাকে, যাতে করে কোনো ভুল তথ্য প্রচার এবং যে কোনো প্রচার প্রচারণায় জনগণ বিভ্রান্ত না হয়। এ জন্য আপনাদের দায়িত্ব অতীতের যে কোনো সময়ের থেকে বেশি। এখন যেভাবে আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনকে সহায়তা করছেন, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়েও সেই সহযোগিতা আমরা পাব। এছাড়াও যে কোনো তথ্য প্রচারের আগে দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে ওই তথ্যের সত্যতা এবং সঠিকতা যাচাই করতে হবে।

আমার বার্তা/এমই

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

একজন সাধারণ নাগরিক অপরাধ করলে যে শাস্তি ভোগ করতে হয়, দেশের প্রধানমন্ত্রী একই অপরাধে জড়ালে

হাসনাতের আসনে গণঅধিকারের প্রার্থীকে সমর্থন দিলো বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর

চট্টগ্রাম বন্দর: শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে নৌ উপদেষ্টা

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি, অচলাবস্থা নিয়ে জরুরি বৈঠকে যোগ দিতে এসে শ্রমিক-কর্মচারীদের তোপের মুখে পড়েছেন

ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টা

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন

নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের প্রস্তাব: গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহার

শফিক রেহমান-ববিতা-আইয়ুব বাচ্চুসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে কাটা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির