ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০

চট্টগ্রাম বন্দরে চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতির প্রেক্ষাপটে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বন্দর বন্ধ রেখে আন্দোলন করলে শুধু সরকারের নয়, রাষ্ট্রেরই বড় ক্ষতি হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নৌ উপদেষ্টা।

তিনি বলেন, “আন্দোলনরত কর্মচারীদের প্রতি আমাদের রিকুয়েস্ট, এভাবে যদি করেন, শুধু সরকারের না—রাষ্ট্রের ক্ষতি হবে। এটা এমন একটা কোনো বিষয় না, যেটার জন্য বন্দরকে বন্ধ রাখবে। পোর্ট বন্ধ না রেখেও তো অনেক দাবি দেওয়া যায়। সামনে রমজান—এ বিষয়টাও বিবেচনায় নেওয়া দরকার।”

নৌ উপদেষ্টা আরও বলেন, আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে কথা না বলে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। “উনাদের সঙ্গে বসে কথা হবে। পাশাপাশি ব্যবসায়িক কমিউনিটিকেও ডাকব, তাদের সঙ্গেও আলোচনা করব। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব,” বলেন তিনি।

তিনি আন্দোলনরতদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, এর মধ্যে কোনোভাবে যেন বন্দর বন্ধ না করা হয়। এটি কোনো সরকারের সম্পদ নয়, রাষ্ট্রের সম্পদ।

এদিকে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন।

এই কর্মসূচির ফলে এনসিটি, জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)সহ বন্দরের সব টার্মিনালে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। বহির্নোঙ্গর থেকে জেটিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় জাহাজগুলো নোঙরে আটকে আছে। বন্দরের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে।

কর্মবিরতির প্রেক্ষাপটে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ১৫ জন কর্মকর্তাকে বদলির সুপারিশ করা হয়, যাদের মধ্যে আন্দোলনের সামনের সারিতে থাকা দুই বিএনপিপন্থী শ্রমিক নেতাও রয়েছেন। আটজনকে পায়রা বন্দরে এবং সাতজনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

বদলির প্রতিবাদ ও এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের পর ওইদিন বিকেলে সংবাদ সম্মেলন করে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

আমার বার্তা/এমই

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগরের বিভিন্ন সেনা ক্যাম্প

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

নির্বাচনী কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে পারে, তবে তা হবে সম্পূর্ণভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন

নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের প্রস্তাব: গুম সংক্রান্ত সংরক্ষণী শর্ত প্রত্যাহার

শফিক রেহমান-ববিতা-আইয়ুব বাচ্চুসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে কাটা অতিরিক্ত অর্থ ফেরত পাবেন গ্রাহকরা

অপরাধ করলে প্রধানমন্ত্রীও ছাড় পাবেন না: জামায়াত আমির

পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

প্রতিবন্ধীদের জন্য চাকরিতে ও সংসদে বিশেষ কোটাসহ এক গুচ্ছ দাবি

বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না: শফিকুর রহমান

প্রশাসনকে নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

নির্বাচন নির্বিঘ্ন করতে এক লাখ সেনাসদস্য মোতায়েন: সেনাসদর

পিএসএল: সাড়ে ৬ কোটিতে মুস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর

৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড