ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩টিতে জামায়াত ও দুটিতে বিএনপির জয়

আমার বার্তা অনলাইন:
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮
পাবনার পাঁচ আসনে জয়ী এমপি প্রার্থীরা

পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে জেলার ৫টি সংসদীয় আসনের মধ্যে বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩টিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২টিতে বিজয় লাভ করেছে।

জেলার মোট ৭০২টি কেন্দ্রে কোনও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে বিএনপির শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।

পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির এ কে এম সেলিম রেজা হাবিব। তিনি পেয়েছেন ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের হোসাব উদ্দিন পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট।

পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে তীব্র লড়াইয়ের পর জামায়াতের মুহাম্মাদ আলী আছগার ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তবে এই আসনের বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন (১৪৪,২০৬ ভোট) ফলাফলে অসঙ্গতির অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোট পুনঃগণনার আবেদন জানিয়েছেন।

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ১ লাখ ৩৬ হাজার ৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৮৬ ভোট।

এ ছাড়া পাবনা-৫ (সদর) আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ১ লাখ ৩১ হাজার ৪৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যেখানে জামায়াতের মাওলানা ইকবাল হোসাইন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৫৪ ভোট।

আমার বার্তা/এমই

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এই

গাইবান্ধার চারটিতে জামায়াতের জয়, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিপুল ভোট ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

হেরে গিয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী

ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ: ইসি সানাউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আ.লীগ একেবারে নেই হয়ে গেছে: আখতার

পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩টিতে জামায়াত ও দুটিতে বিএনপির জয়

গাইবান্ধার চারটিতে জামায়াতের জয়, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর সরকারে যাচ্ছে বিএনপি

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

১৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি