ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:০১

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কারণে তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বেড়ে ছিল, এটি আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো প্রায় মৃত হয়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে, তাও বাস্তবে স্পষ্ট। জিয়াউর রহমানের খাল খননের সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন করে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। এর মাধ্যমে জোয়ার-ভাটার পানি আবারও কৃষকের জমিতে পৌঁছাতে পারবে।

রোববার (২২ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, আমরা কোনো দলীয় রাষ্ট্র বা দলীয় সরকার গঠন করবো না। আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনগণ আমাদের নির্বাচিত করলে আমরা সরকারে থাকবো, না হলে থাকবো না। তবে নির্বাচনী ব্যবস্থাকে অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।

তিনি বলেন, প্রশাসন ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযোগী পরিবেশ তৈরি করে দিতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে। যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সেই জাতীয় উদ্যোগের অংশ হিসেবেই বরিশালে পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর সঙ্গে বনায়ন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে গাছ রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আগামীতেও এসব কাজ আরও গতিশীল করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

ঢাকার ধামরাই উপজেলার সাংবাদিকের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ভাবনহাটি পশ্চিমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে একটি

মানবতার কথা বলে নিজেদের ফায়দা লোটার প্রতিযোগিতায় লিপ্ত থাকেন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (ঠঝঐঙ) আয়োজিত মানবসেবা ও মানবাধিকার

আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ১৪ সদস্য গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া

ঘাটাইলে মুদি ব্যবসায়ীর ওপর সশস্ত্র হামলা

ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাকড়াই বাজার এলাকায় মুদির দোকানদার আবু ছাইদ মুন্সির ওপর সশস্ত্র হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

পে-স্কেল: আলটিমেটাম দিয়ে আবার কর্মসূচি ঘোষণা সরকারি চাকরিজীবীদের

সড়ক ও জনপথ অধিদপ্তর কর্মচারীদের ৫ দফা দাবি, ঐক্য পরিষদের আল্টিমেটাম

বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে: অর্থমন্ত্রী

আমরা কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

চাঁদাবাজি-ছিনতাই প্রতিরোধে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ আইজিপির

মিরপুরে সিটি কর্পোরেশনের এই ভবনটি একটি অভিশাপ

১৮ মাস পর নিজ দায়িত্বে ফিরলেন অধ্যাপক মুহম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে

পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো নির্বাচন কমিশন

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ: আশিক চৌধুরী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না