ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের পর গতকাল রাত সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন।

ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ, সেখানে ফেরদৌস তাঁর ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তাঁরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির বাবা বলেন, হৃদয়ের সঙ্গে ইমন ইলেকট্রিকের কাজ করতেন। তিনি তাঁর ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, ইমন ডাকাতির চেষ্টা ও মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন। গতকাল রাতে মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় হৃদয়সহ আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত হৃদয় নিজেও সম্প্রতি একই ধরনের মামলায় জামিনে বের হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমার বার্তা/এমই

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

‎বগুড়া-৬ (সদর) আসন শূন্য ঘোষণার পরপরই আসনটিতে উপনির্বাচনের আমেজ শুরু হয়েছে। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বিমান খাত ও পরিসেবা আধুনিকায়ন

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কোম্পানির কর্মকর্তাকে মারধর ও ৯ লাখ ৫৫ হাজার

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন: মির্জা ফখরুল

আসন শূন্য ঘোষণার পর বগুড়া-৬ এ উপনির্বাচনের আলোচনা তুঙ্গে

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পরই যুবককে কুপিয়ে হত্যা

পুরাতন পোশাক ফিরিয়ে আনার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল

হাসিনা-কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

ভারতে যুদ্ধবিমানের পর আছড়ে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স, সব আরোহী নিহত

সংসদের স্পিকার, উপনেতা ও চিফ হুইপ পদে আলোচনায় যারা

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

২৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অটল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত শিগগির: ইসি আনোয়ারুল

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত: ঢাকা চেম্বার

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে: সেতুমন্ত্রী

রমজানের শুরুতেই বেড়ে যাচ্ছে যানজট