ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

আমার বার্তা অনলাইন:
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৫

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের খেলা শুরু হয়েছে আজ। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে মধ্যাঞ্চলের মুখোমুখি হয় দক্ষিণাঞ্চল। আগে ব্যাট করতে নেমে তিন অর্ধশতকে ২৬৪ রান সংগ্রহ করে মধ্যাঞ্চল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মধ্যাঞ্চলের হয়ে নাঈম শেখ ৭৬ বলে ৬৯ রান করেন। মাহফিজুল রবিন করেন ৭৬ বলে ৬৩ রান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ৭৩ বলে ২টি চার ও

দক্ষিণাঞ্চলের পক্ষে তানভীর ইসলাম ও সৌম্য সরকার দুটি করে উইকেট পান। ৫ ওভারে ৩৫ রান দিয়ে মিরাজ ও ১০ ওভারে ৩ মেডেন সত্ত্বেও ৪৪ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ।

জবাব দিতে নেমে শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে ফেলে দক্ষিণাঞ্চল। তবে আনিসুল ইসলামের ৪৩ ও জাওয়াদ আবরারের ৪০ রানে ম্যাচে ফেরে দল। তৃতীয় উইকেট পতনের পর ১৫৯ রানের জুটি গড়েন আফিফ ও মিঠুন। জয় নিশ্চিতের দিনে আফিফের ১০০ রানে মিঠুন ৬৫ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। দক্ষিণাঞ্চল জয় নিশ্চিত করে ৪.৩ ওভার হাতে রেখেই।

অন্যদিকে বগুড়াতে ইস্ট জোনের বিপক্ষে আগে ব্যাট করতে নামে নর্থ জোন। নির্ধারিত ৫০ ওভার শেষে তারা সংগ্রহ করে ৩৩৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন আকবর আলি। অর্ধ-শতক তুলেন নেন নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিমরাও। তবে ব্যর্থ হন লিটন দাস, ফিরে যান ১০ রান করে। নর্থের হয়ে সর্বোচ্চ ২ উইকেট সংগ্রহ করেন খালেদ আহমেদ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ইস্ট জোনের। উদ্বোধনী জুটিতে ২১ রান তোলেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও জাকির হাসান। শরিফুল ইসলামের শিকার হওয়ার আগে ১৮ বলে ৮ রান করেন জাকির হাসান। এরপর অমিত হাসানকে সাথে নিয়ে এগোতে থাকেন ইমন।

অমিতকে ২২ রানে আউট করে তাদের ৪৩ রানের জুটি ভাঙেন এস এম মেহেরব। ২৮ বলের ইনিংসে ৪টি চার হাঁকান অমিত। এরপর দ্রুতই সাজঘরে ফেরেন ইমন। নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার। তার আগে ৩৮ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান।

শেষ দিকে মুমিনুল হকের ৮৩ রান কেবলই জয়ের ব্যবধান কমিয়েছে। ২৮১ রানে থামে ইস্ট জোনের ইনিংস, ফলে ৫৪ রানে জয় পায় নাজমুল শান্তর দল।

আমার বার্তা/এমই

বিসিবিতে কি রদবদল? আদালতের রায়েই ঝুলছে বুলবুলের ভবিষ্যৎ

নিয়ম তো নয়, তবে রীতি বলা যায়। সরকার পরিবর্তনের পর বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রের মত ক্রীড়া

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় ক্রীড়া ব্যবস্থায় পেশাদারত্ব আনতে বড় উদ্যোগ নিতে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম শুরু হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি গত শনিবার রাতে

ভারতের সেমিফাইনালের আশায় কত বড় ধাক্কা দিলো দক্ষিণ আফ্রিকা?

টানা চার জয়ে গ্রুপ পর্বে আধিপত্য দেখায় ভারত। সেই দলটির কি না ভিন্ন রূপ দেখা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অটল সমর্থন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত শিগগির: ইসি আনোয়ারুল

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে ২০-৫০ শতাংশ পর্যন্ত: ঢাকা চেম্বার

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি

আফিফ-আকবরের সেঞ্চুরিতে জয় পেল নর্থ ও সাউথ জোন

অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে: সেতুমন্ত্রী

রমজানের শুরুতেই বেড়ে যাচ্ছে যানজট

ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র নির্বাচন করার ঘোষণা দিলেন ইশরাক হোসেন

বিসিবিতে কি রদবদল? আদালতের রায়েই ঝুলছে বুলবুলের ভবিষ্যৎ

আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

খেলোয়াড়দের দ্রুত বেতনের আওতায় আনতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর: শামসুল ইসলাম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা-২০২৫, পাচ্ছেন ৯ ব্যক্তি

নবনিযুক্ত ডিজিএফআই প্রধানকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বিমানখাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে: বিমানমন্ত্রী

কটিয়াদিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামে ‘রান্নাঘরে গ্যাস জমে’ ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৯ জন

১৩ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১০ মার্চ