ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭

এখন থেকে ১৬ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

মাঠপর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা-৫–এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলো।

খান আবি শাহানুর জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি।

জাতীয় ভোটার দিবস ২ মার্চ

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। রোববার ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, অন্যান্যবারের মতো এবারও ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এজন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩২ জন।

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল

নতুন বাংলাদেশের জন্য বিএনপি সরকার কাজ করছে জানিয়ে দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায়

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীতনিয়মনীতি থাকার কারণে সিটি

ডিজিএফআইয়ের মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার: ফখরুল

অসমাপ্ত কাজ সম্পন্ন করবেন নতুন চিফ প্রসিকিউটর: তাজুল ইসলাম

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল

রেফারির রুমে মেসির অনুপ্রবেশ ইস্যুতে রায় দিলো এমএলএস

তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

মেক্সিকোতে সেনা অভিযানে শীর্ষ মাদক গ্যাংলিডারসহ ৭ জন নিহত

হাজারীবাগে গ‍্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো মালয়েশিয়া

ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪

ভারতের সেমিফাইনালের আশায় কত বড় ধাক্কা দিলো দক্ষিণ আফ্রিকা?

পশ্চিম যাত্রাবাড়ীতে ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

ডিজিএফআইয়ের মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ

মাগুরায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান, স্থাপন করা হবে অভিযোগ বাক্স

দেশের শান্তি-শৃঙ্খলা চিরতরে ধ্বংসের পাঁয়তারা হয়েছিল: রাষ্ট্রপতি

হালিশহরের জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ ও আন্দোলন