ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্য

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৮

বগুড়ায় একটি মাদক নিরাময় কেন্দ্রে সামিউল হাসান শুভ (৩৩) নামে এক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় স্বজনরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকায় অবস্থিত মায়ের আশ্রয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত সামিউল হাসান শুভ কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জনতা ব্যাংক দুপচাঁচিয়া শাখার সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুন নামে কেন্দ্রের এক কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শুভকে অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের দুলাভাই এটিএম ফরহাদ সোহাগ বলেন, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি মানসিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে শুভকে নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। তার দাবি, শুভ মাদকাসক্ত ছিলেন না। প্রায় এক মাস আগে তিনি ডাকাতির শিকার হন এবং মারধরের পর মানসিকভাবে ভেঙে পড়েন। চিকিৎসকের পরামর্শেই তাকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য কেন্দ্রে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে নিরাময় কেন্দ্র থেকে ফোন করে শুভর শারীরিক অবস্থা খারাপ বলে জানানো হয় এবং তাকে হাসপাতালে নেওয়ার কথা বলা হয়। হাসপাতালে গিয়ে তারা শুভকে মৃত অবস্থায় দেখতে পান।

মৃতের চাচাতো ভাই তাপস বলেন, কয়েকদিন আগেও শুভর সঙ্গে কথা হয়েছে এবং তখন তাকে স্বাভাবিক মনে হয়েছিল। পরিবারের অভিযোগ, হাসপাতালে লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে বিশেষ করে ডান হাত ও ডান পাশের পাঁজরে। তাদের ধারণা, তাকে মারধর করে হত্যা করা হয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিরাময় কেন্দ্রের কর্মী হুমায়ুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আমার বার্তা/জেএইচ

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গজারিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা ক্রমেই জোরদার হচ্ছে।

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

টাঙ্গাইলের মধুপুর বনের গড়গড়িয়া এলাকায় লেক খনন নিয়ে বন বিভাগ ও গারো সম্প্রদায়ের মধ্যে বিরোধ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ

মাউশির ৮২ কর্মচারীর পদোন্নতির বিষয়টি রিভিউ করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ব্যাংক কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, গ্যাস সংকট বাড়ছে

অব্যাহতি চাইলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

দীর্ঘ এক যুগ পর জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ