ই-পেপার মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন:
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১১

বাংলাদেশের স্থানীয় সরকার ও অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা বৃদ্ধি এবং তিস্তা প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা ও পানি শোধনাগারের মতো চলমান প্রকল্পগুলোর পাশাপাশি তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার প্রস্তাব এবং দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ।

আলোচনায় বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সিটি কর্পোরেশনের সক্ষমতা বৃদ্ধি ও আমিন বাজার পানি শোধনাগার সচল করার বিষয়গুলো গুরুত্ব পায়। এ ছাড়া স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা নিয়ে বিশদ আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, বাংলাদেশে চীনের বিভিন্ন প্রকল্প চলমান আছে। তাদের সঙ্গে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায় সেই চেষ্টা চলছে। স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কীভাবে আরও বেশি সহযোগিতা দিতে পারে সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, সেই চেষ্টা চলছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসছে। চীন তিস্তা প্রকল্পে নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে তখন বিস্তারিত জানানো যাবে।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।

আমার বার্তা/এমই

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

ভবিষ্যতে হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সম্ভাব্য সবদিক পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায়

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালে বিচারাধীন ও

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করেছে সদ্য বিদায়ী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাটের কারণে ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম কমলো ১৫ টাকা

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে পর্যালোচনা করা হবে: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২৬ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ট্রাইব্যুনালে রায় ঘোষিত মামলাগুলোও খতিয়ে দেখবেন নতুন চিফ প্রসিকিউটর

নগদ নিয়ে নতুন সরকারের অবস্থান জানার পর গভর্নর সিদ্ধান্ত জানাবেন: আরমান

পাকিস্তানি হওয়ায় কোচের দায়িত্ব পাননি, দাবি আজহার মাহমুদের

একের পর এক আ.লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন

স্বার্থ রক্ষা হলে জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে: হুমায়ুন কবির

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, সূচি দেখুন

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা: দপ্তর পেলেন হুমায়ুন কবির ও ডা. জাহেদ

বিমানবন্দর ও আশপাশের এলাকায় মশা মারার ওষুধ ছিটানোর নির্দেশ

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন তারেক রহমান

শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬-এর উপনির্বাচন হতে পারে ৯ এপ্রিল

ফ্যাসিস্ট আমলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল: মঈন খান

মশক নিধন, বনায়ন ও পরিচ্ছন্ন সিটি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হারুন-মশিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞা