ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২

মাগুরায় ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে, সংঘর্ষ ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার পৃথক দুটি মামলা হয়। এক পক্ষের আবুল হোসেন নামে একজন বাদী হয়ে সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। অপর পক্ষের মনিরুল শেখ বাদী নামে একজন হয়ে ২০ জনকে অভিযুক্ত করে সদর থানায় আরও একটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এরপর বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের ভিজিএফ চালের কার্ড বণ্টনকে কেন্দ্র করে ওয়ার্ড কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় বিএনপির সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিরোধ থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। সংঘর্ষ চলাকালে বিএনপির বাটিকাডাঙা চার রাস্তার মোড়ে স্থানীয় কার্যালয়ের সামনে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১৫জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ৩০০ জনের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। বুধবার সকালে সুবিধাভোগীদের তালিকা তৈরির সময় বরাদ্দের একটি অংশ দাবি করেন আবুল হোসেন আবু। ওই দাবি প্রত্যাখ্যাত হলে তখনই বিরোধের সূচনা হয়, যা পরে রাতে সংঘর্ষ ও কার্যালয় ভাঙচুরে রূপ নেয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম (পিপিএম) জানান, এ ঘটনায় দুই পক্ষের দায়ের করা দুটি মামলায় মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আমার বার্তা/জেএইচ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও লাপাত্তার ঘটনায় সমালোচনার মুখে থাকা যমুনা অয়েল কোম্পানি লিমিটেড অবশেষে তিন

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমরা জাতি হিসেবে বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ

নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

রোজার বাজারে স্বস্তি, কমেছে লেবু-শসা-বেগুনসহ নিত্যপণ্যের দাম

ওআইসি শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আফগানিস্তান মারাত্মক ভুল করেছে: পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪৯ শতাংশ

মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে: শাহবাজ শরিফ

যমুনা অয়েলের প্রভাবশালী সেই তিন সিবিএ নেতাকে বহিষ্কার

ডিএমপি কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে অতিরিক্ত কমিশনার সরওয়ার

দুই লেফটেন্যান্ট জেনারেলসহ সেনাবাহিনীর আরও ৬ উচ্চ পদে রদবদল

পাকিস্তানি যুদ্ধবিমানের গর্জনে কাঁপছে আফগানিস্তান, নিহত ১৩৩

২৭ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা