ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৪৬

বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশৃঙ্খল অবস্থা দূর করে শৃঙ্খলা ফেরাতে সময়ের প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, ‘জনগণের ওপর ঋণের বোঝা চাপিয়ে রাখা ভালো নয়। আমরা চেষ্টা করছি বিদ্যুতের দাম না বাড়িয়েই কীভাবে সাধারণ মানুষকে লাভবান করা যায়।’

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের পর জ্বালানি খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোকপাত করেন।

মন্ত্রী বলেন, ‘আমি একটি অত্যন্ত বিশৃঙ্খল অবস্থার মধ্যে জ্বালানি খাতের দায়িত্ব নিয়েছি। রাতারাতি সবকিছু ঠিক করা সম্ভব নয়; এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।’ তিনি জানান, বিগত সময়ে জনগণের ওপর ঋণের বিশাল দায় রেখে যাওয়া হয়েছে, যা এই খাতের জন্য একটি বড় বোঝা।

সাবেক সরকারের সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘হয়তো বলবেন, আমার সময় ব্ল্যাক আউট ছিল, আর এখন আলো জ্বলছে। কিন্তু এই আলোর পেছনে জনগণের ওপর ঋণের পাহাড় রেখে যাওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, কষ্ট করে থাকা ভালো, কিন্তু ঋণের বোঝা বয়ে বেড়ানো ঠিক না। আমি জনগণের ওপর ঋণের দায় রেখে যাইনি।’

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে বহু কমিশন বসিয়েও কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার চরিত্র হনন করা হয়েছে। ভুল সাংবাদিকতার কারণে আমার পরিবারকে ভিকটিম হতে হয়েছে।’

জ্বালানি খাতের আর্থিক সংকটের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের ওপর অনেক ঋণের দায় রয়েছে। এই পরিস্থিতিতেও আমরা বিদ্যুতের দাম বাড়াতে পারছি না। আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা, যাতে রাষ্ট্র ঋণের ঝুঁকি থেকে মুক্ত থাকে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হয়।’

তিনি আরও জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে জ্বালানি খাতের প্রতিটি স্তরে সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

আমার বার্তা/এমই

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: নৌমন্ত্রী

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর স্বার্থের দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কতটা স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন—

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ সালের জন্য মনোনীত হয়েও পুরস্কার পাননি কবি মোহন রায়হান। সরকারের পক্ষে

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে সরকার: নৌমন্ত্রী

রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

বিদ্যুতের দাম না বাড়িয়ে জনগণকে স্বস্তি দেওয়ার পরিকল্পনা: জ্বালানিমন্ত্রী

আমরা এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন গভর্নর কতটা নির্মোহভাবে কাজ করতে পারবেন, প্রশ্ন টিআইবির

মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়হান

দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান

চাঁদাবাজি নির্মূল ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির

সংসদে হাসিনার গণহত্যা-অপশাসনের বিবরণ তুলে ধরবেন রাষ্ট্রপতি

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

সরকারি কর্মকর্তারা সঠিক সময়ে অফিসে না আসলে কঠোর ব্যবস্থা

সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান

যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায়

পুলিশ সার্জেন্টের ১৮০ শূন্য পদে দ্রুত নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী

ন্যাশনাল ব্যাংককে ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

জেলা আইন-শৃঙ্খলা কমিটি পুনর্গঠন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

অবশেষে যমুনা অয়েলের তিন মাফিয়া চাকরি থেকে বরখাস্ত