ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
২৮ মার্চ ২০২৬, ১৬:৩২

মাদারীপুরের রাজৈরে পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার খালিয়া গ্রামে বাড়ির উঠানের গাছের মগডাল থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় মাইক্রোচালক আরিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক কলহের জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি পরিবার ও এলাকাবাসীর।

এ ছাড়া, ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে আত্মহত্যা করেছেন রুমি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ।

নিহত আরিফ শেখ খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের ছেলে এবং নিহত রুমি বেগম গাংকান্দি শাখারপাড় গ্রামের মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন যাবত দুই স্ত্রী নিয়ে সংসার করছিলেন আরিফ। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে গত রাতে সবার চোখ ফাঁকি দিয়ে ৪০ ফুট গাছের উপরে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে ঘুম থেকে উঠে উঠানের একটি গাছের মগডালে তাকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় গাছের মগডাল থেকে মরদেহ নামানো হয়।

আরিফের ছেলে আরাফাত শেখের অভিযোগ, প্রথমে তার মা লাকি বেগমকে বিয়ে করেন এবং পরে তার বাবা আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে। এতে তার মা সংসার ছেড়ে চলে যান। এ নিয়ে তার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মায়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরই জেরে এই ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার দাবি করেছে শিশুটি।

অপরদিকে, পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ১৪ বছর ধরে সংসার করছেন ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় গ্রামের রাঙ্গু মোলার ছেলে মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লা ও গোবিন্দপুর গ্রামের সোনামিয়া মাতুব্বরের মেয়ে রুমি বেগম দম্পতি। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ শুরু হয় তাদের। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজনের প্রচারণায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রুমি, এমন দাবি তার পরিবারের। সকালে তার বাবার বাড়িতে মৃত্যুর সংবাদ দেন শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযোগ উঠেছে রুমির দেবর রিপন মোল্লা, তার স্ত্রী সাথী বেগম, ননদ লাখি বেগম বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। তারাই হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত।

রাজৈর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

আমার বার্তা/এমই

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

ঝিনাইদহের শৈলকূপা ও নওগাঁর পত্নীতলায় কৃষিকাজ করার সময় পৃথক বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু হয়েছে। এ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে

মংলায় ১৫ হাজার লিটার অবৈধ ডিজেল মজুদের অভিযোগ

বাগেরহাটের মংলায় অবস্থিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড-এর অয়েল ইনস্টলেশনে বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুদের অভিযোগ

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে, এলাকাজুড়ে শোক

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের সদস্যসহ পাঁচ গার্মেন্টস শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে গাইবান্ধার সাদুল্লাপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা

দিনে দুদফায় সোনার দাম বাড়ল ৬৫৯০ টাকা

বাংলাদেশ অংশের ব্যাংক আলফালাহ ৪.৭৫ কোটি ডলারে কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

সব খেলায় সমান গুরুত্ব, জাতীয় খেলোয়াড়দের আকর্ষণীয় সম্মানি

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

শৈলকূপা ও নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ৬ জন

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

তেলের ব্যারেল ১২০ ডলার ছাড়ালে বছরে অতিরিক্ত খরচ হবে ৬১০০০ কোটি টাকা

প্লাস্টিক ব্যবহার না করে যেভাবে খাবার সংরক্ষণ করবেন

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাটের ঘটনা নাশকতা কি না জানতে তদন্ত কমিটি

পরিকল্পিত পদক্ষেপে ১৪ মিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ কমানো সম্ভব

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ৪১ লাখ টাকা

র‍্যাবের ১২তম ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব

দেশে তৃতীয়বারের মতো আওয়ামী লীগবিহীন সংসদ

মংলায় ১৫ হাজার লিটার অবৈধ ডিজেল মজুদের অভিযোগ

মোজতবা খামেনি হয় মৃত, নয়তো খুব খারাপ অবস্থায়: ট্রাম্প

বহুপাক্ষিকতা বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি: পররাষ্ট্রমন্ত্রী

যে কারণে মায়ের আদেশ অমান্য করেছিলেন সাহাবি সাদ (রা.)

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী