ই-পেপার শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

আমার বার্তা অনলাইন
২৮ মার্চ ২০২৬, ১১:২১

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশে সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

শনিবার (২৮ মার্চ) এক বার্তায় মন্ত্রণালয় জানায়, শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য সংশ্লিষ্ট সব দপ্তর/সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ‘জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন’-এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

জ্বালানি তেল মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে দেশের বিভিন্ন ডিপোতে বর্ডার

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না

প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের বাড়ি একই গ্রামে, এলাকাজুড়ে শোক

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে স্বাধীনতা দিবস উদযাপন

কয়েক সপ্তাহের মধ্যে ইরানে অভিযান শেষ হবে, স্থল অভিযান লাগবে না: রুবিও

২৮ ঘণ্টা যানজট-ধীরগতি শেষে সচল সিরাজগঞ্জ মহাসড়ক

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন

কাজা রোজা ভেঙে গেলে যা করবেন

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে একাধিক তুষারধস, নিহত ৭ জন

১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ করা হবে ট্যাগ অফিসার

৪০ দিনের ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারেও চলবে ক্লাস

রানা প্লাজা থেকে বেঁচে ফিরলেও পদ্মায় বাসডুবিতে হারিয়ে গেলেন নাসিমা

জানেন রাতে আদা চা খেলে কী হয়?

যুক্তরাষ্ট্র থেকে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

মেসি নামার আগেই দ্বিগুণ লিড, শেষমুহূর্তে গোল হজম আর্জেন্টিনার

ট্রাম্পকে সরাতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক

টানা ৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

যুদ্ধ এখনো শেষ হয়নি, ইরানে আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি, নদীবন্দরে সতর্কতা