ই-পেপার শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৬ মে ২০২৬, ১৯:২২
বাঞ্ছারামপুরে মাদকবিরোধী নাগরিক সমাবেশে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, মাদক, নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে, তাহলেই দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে। সরকারের নির্দেশনায় প্রশাসন ইতোমধ্যে এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

শনিবার (১৬ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করতে হবে। বাঞ্ছারামপুরে কোনো মাদক কারবারিকে আর প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য এম এ খালেক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ আব্দুর রউফ, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।

আরও বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদসহ অনেকে।

আমার বার্তা/এমই

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি

হাইওয়ে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, সেবামুখী ও জনবান্ধব করার লক্ষ্যে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করেছেন

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস শ্রমিকসহ আহত ২৫ জন

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অংশে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই-আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে দেশ গঠনে হাত দিতে হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধ প্রশ্রয় দেওয়া যাবে না: প্রতিমন্ত্রী

হাসিনার সময়ে পাওয়া ২০ কোটি টাকার অনুদান ফেরত চায় মহিলা ক্রীড়া সংস্থা

বিএমইউতে উচ্চ রক্তচাপ দিবস ২০২৬ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ৭ জুন

খাল খনন কর্মসূচিতে সব জায়গার মানুষ উপকৃত হবে: প্রধানমন্ত্রী

ভাগ্য অন্বেষণের জন্য সারা পৃথিবী থেকে মানুষ এই বাংলায় আসত: সংস্কৃতিমন্ত্রী

সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানা পরিদর্শন করলেন অ্যাডিশনাল আইজি

আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, এখন মানুষ বলে চাঁদাবাজি দল

এক জুলাই থেকে টাকা ট্রান্সফারে বাংলা কিউআর বাধ্যতামূলক: গভর্নর

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস শ্রমিকসহ আহত ২৫ জন

ফারাক্কা ব্যারাজের প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে: রিজভী

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

লিটনের দাপুটে সেঞ্চুরিতে ২৭৮ রানে অলআউট বাংলাদেশ

পুলিশকে নিরপেক্ষভাবে কাজের স্বাধীনতা দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেটের ৪০ হাজার কোটি টাকা চলে গেছে: অর্থমন্ত্রী

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে: প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে পরিকল্পনা গ্রহণ করতে চাই: প্রধানমন্ত্রী

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, বাংলাদেশের রান ২৭০ ছাড়াল

প্রতি উপজেলায় এআই ও ফ্রিল্যান্সিং ট্রেনিং সেন্টারের পরিকল্পনা: মন্ত্রী

চীনের সাংহাইয়ে কাই-এ্যালটেক গ্রুপের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত