
ঈদযাত্রার আগেই যমুনা সেতুর উপর একাধিক গাড়ির দুর্ঘটনা ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সাত কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২২ মে) ভোররাত থেকে বেলা ১১টা পর্যন্ত সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতী উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট হয়। এতে ঘরমুখো মানুষ ও চালকরা বিপাকে পড়েন। তবে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
যমুনা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, শুক্রবার ভোররাতে সেতুর উপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ি সারি সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুতে আরেকটি দুর্ঘনা ঘটলে সেটি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। পরে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আমার বার্তা/জেএইচ

