ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৫:০৯
‘ধরার খাল’ পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

৪৭ বছর পর বাবার খনন করা ‌‘ধরার খাল’ পুনঃখননের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার নির্ধারিত সময় দুপুর ২টা ২৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দরিরামপুর (দরিয়ারপুর) গ্রামে তিনি পুনঃখনন কাজের উদ্বোধন করেন।

১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে ত্রিশালের এই খালটির খনন কার্যক্রমের সূচনা করেছিলেন। ওই সময় যে খালের মাটিতে কোদাল ছুঁয়েছিলেন বাবা জিয়াউর রহমান, দুই দশক পর আজ ঠিক একই স্থানে দাঁড়িয়ে সেই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করলেন ছেলে তারেক রহমান।

খাল পুনঃখননের ফলক উন্মোচন ও কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় জনতার মুখোমুখি হন। এ সময় স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেন। খাল খনন উদ্বোধন শেষে তিনি সেখানে বক্তব্য রাখবেন।

এর আগে সকাল থেকে দরিরামপুর এলাকায় খাল খননের পাশের মঞ্চের হাজার হাজার জনতা উপস্থিত হোন। কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ত্রিশালের নজরুল একাডেমি ডাক বাংলোতে অবস্থান করবেন। সেখানে বিশ্রাম নিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর তিনদিনব্যাপী রাষ্ট্রীয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আমার বার্তা/এমই

৩ শিশু ধর্ষণ: দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

চট্টগ্রাম নগরে গত দুই দিনে তিন শিশুকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ

মিয়ানমারে পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮ জন

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও একটি ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের চর বয়ারগাদি এলাকায় ছয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে ১৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ত্রিশালে বাবার খনন করা খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৩ শিশু ধর্ষণ: দ্রুত বিচার ও ডে-কেয়ার সেন্টার চালুর দাবি চসিক মেয়রের

মান ও নিরাপত্তা নিশ্চিত করলে ইভি উৎপাদনে সহযোগিতা করবে সরকার

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

মিয়ানমারে পাচারের সময় ৫০০ বস্তা সিমেন্টসহ আটক ৮ জন

চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

আরেক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

অর্থনীতিকে গতিশীল নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী