ই-পেপার শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরেক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৩:০৮

বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইব্রাহীম খলিল এ মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

এদিকে সাবেক এই প্রধান বিচারপতিকে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। গত রোববার (১৭ মে) বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গত ১২ মে বিচারপতি খায়রুল হক হাইকোর্টে জামিন পান। আদেশের পরে তার আইনজীবীরা জানিয়েছিলেন, সব মামলায় জামিন হওয়ায় আপাতত খায়রুল হকের কারামুক্তিতে আইনি বাধা নেই। তবে এরইমধ্যে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। তার বিরুদ্ধে মোট সাতটি মামলার সবগুলো জামিনে আছেন তিনি। এবার নতুন করে আরেক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।

সুপ্রিম কোর্ট স্বাধীন সচিবালয়ের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে

চায়না রাইফেল দিয়ে গুলির নির্দেশ দেননি হাবিবুর রহমান: দাবি আইনজীবীর

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে চায়না রাইফেল দিয়ে গুলি করার জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ মামলা বিবেচনায়ই আসবে না। এ সংক্রান্ত কমিটির প্রথম সভায়

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিআরটিএর

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

রোনালদোকে টপকে মৌসুমের সেরা খেলোয়াড় পর্তুগালের আরেকজন

রাজধানীর পল্লবীতে শিশু হত্যার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ প্রকল্প চালু করছে ভারত

আরেক মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের আবেদন

চীনে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৯০, এক দশকে সর্বাধিক প্রাণহানির রেকর্ড

অর্থনীতিকে গতিশীল নীতি সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক

ব্যাংক মালিকদের বিলাসী জীবনযাত্রা নিয়ে অর্থমন্ত্রীর ক্ষোভ

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে ১০ দিনে তৃতীয়বারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

খামারিদের স্বার্থে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার প্রয়োজন নেই: টুকু

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

৩০ কোটি ৬১ লাখ পাঠ্যবই ছাপাবে এনসিটিবি, খরচ ১৭০০ কোটি টাকা

শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে: ইউনিসেফ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

ঈদযাত্রায় ট্রেনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলসচিব

শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ

এসেনসিয়াল ড্রাগস কোম্পানির নয়া এমডি  আশরাফুজ্জামান

রাশিয়ায় যুদ্ধে প্রাণ গেল আরও দুই বাংলাদেশি যুবকের