ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

লক্ষ্মীপুরে আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১১:৫৮

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়৷ তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এতে উত্তেজিত এলাকাবাসী প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালায়।

মঙ্গলবার (১৭ জুন) রাত ১২ টা পর্যন্ত উত্তেজিত এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিকেলে প্রতিষ্ঠানটির আবাসিক হল থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মেহেদী রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের রাঘবপুত গ্রামের জিয়াউদ্দিন জিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের দাবি মেহেদীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এতে রাত ৮ টার পর থেকে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সামনে লোকজন জড়ো হতে থাকে। একপর্যায়ে উত্তেজিত লোকজন প্রতিষ্ঠানটির প্রধান গেট ও অভ্যর্থনা কক্ষ ভাঙচুর করে এবং ইটপাটকেল ছুঁড়তে থাকে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইক হাতে উত্তেজিত এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। তিনি মাইকে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তারা তদন্ত করে ঘটনার মূল কারণ উদঘাটন করবেন। তৎক্ষণ পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহবান জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ওই ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তাকে হত্যা করা হয়েছে দাবি করে উত্তেজিত এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

আমার বার্তা /জেএইচ

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে লতিফ মোল্লা (৩২) নামে আরেকজনের মরদেহ

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

মাগুরায় অর্থের অভাবে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দিয়েছেন সাগর হোসেন

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অতি অল্প সময়ে চার্জশিট দিয়ে দ্রুত নন্দিনী

লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রামে রাজারহাট-তিস্তা সড়কে একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় জেলার সঙ্গে সাময়িকভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস

রায়পুরায় সংঘর্ষ: মেঘনা নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩

এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত

মাঠে গোলবন্যা, ছুটির দিনে ছদ্মেবেশে নিউইয়র্কের ট্যুরিস্ট হালান্ড!

ভিসা জটিলতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেই ভোজিনহার মা

আইডিআরএ'র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন মীর নাদিয়া নিভিন

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

পাগলাটে ম্যাচে কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার ইতিহাসগড়া জয়

ইরানের বন্দর-উপকূল থেকে অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা