ই-পেপার বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া

আমার বার্তা অনলাইন:
১৮ জুন ২০২৬, ১৬:২৪

বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম। অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা তো পেয়েছেন বটে। কিন্তু পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন নিজের যোগ্যতায়। হয়ে উঠেছেন মুম্বাই সিনেমার এ যুগের অন্যতম সেরা অভিনেত্রী। তিনি আলিয়া ভাট। এখন চর্চায় রয়েছেন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলফা’ নিয়ে।

ছবির প্রচারণায় বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি। আলিয়া বলেন, ‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ্বাস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’

পারিবারিক সূত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি আলিয়া। বললেন, ‘আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ্বাস রাখার অধিকারও আছে।’

প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’। এই প্রথম এ ফ্র্যাঞ্চাইজিতে নারীপ্রধান ছবি হলো। ছবিটিতে আলিয়ার সঙ্গে আছেন শর্বরী ওয়াগ, ববি দেওল, অনিল কাপুর প্রমুখ। বিশেষ চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও। ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

আমার বার্তা/এমই

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

জুলাই থেকেই কার্যকর নতুন বেতন কাঠামো, চূড়ান্ত হয়নি বাস্তবায়ন কৌশল

১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত

প্রস্তাবিত বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নেবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১৪ মিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রিজার্ভ চুরিতে অভিযুক্ত ১০ বাংলাদেশিকে গ্রেপ্তারের প্রস্তুতি সিআইডির

পর্যটনখাতে ২০৪০ সালের মধ্যে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে

দ্রুত সময়ে চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার কার্য সম্পন্ন করা হবে

তামাক চাষের জমিতে গমের আবাদ সম্প্রসারণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

বাংলাদেশ-ভারতের সংলাপের মাধ্যমে পুশ ইন সমস্যা সমাধান করা উচিত

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়ে যা বললেন স্পিকার

নিট রিজার্ভ বেড়ে ফের ৩১ বিলিয়ন ডলার পার, মোট রিজার্ভ ৩৫.৮০ বিলিয়ন

মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সড়ক পরিবহনমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান, জরিমানা আড়াই লাখ টাকা

মিছিল থেকে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আটক ৩ জন

অভিনেতা জাহের আলভী কারাগারে

এইচএসসি পরীক্ষা হবে অভিন্ন প্রশ্নে, বন্যা হলে বিকল্প ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আড়াই বছরের মধ্যে রাজধানী থেকে সরবে চার বাস টার্মিনাল: সড়কমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তানে হামাসের কার্যক্রম রয়েছে: ইসরায়েলি রাষ্ট্রদূত