ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

৯৮৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারি

নিজস্ব প্রতিবেদক:
১৯ নভেম্বর ২০২৪, ১৪:৪৩

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮৫ বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেপ্তার নাম মোছা. তাসলিমা (৪০)।

সোমবার (১৮ নভেম্বর) রাতে ডেমরা থানার সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ডেমরার সারুলিয়া রানীমহল বাজার এলাকার একটি ভাড়া বাসায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাসলিমাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য দুইজন পালিয়ে যায়। পরে বাসাটি তল্লাশি করে তাসলিমার শয়নকক্ষের ঘরের খাটের নিচ থেকে ৯৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের সর্বমোট ওজন ৯৮.৫ লিটার ও আনুমানিক মূল্য ১৯ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার তাসলিমা তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে ডেমরাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকের ব্যবসা করে আসছে। উদ্ধার করা ফেনসিডিল তারা বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।

আমার বার্তা/এমই

বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন: র‍্যাব

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়াপাড়া এলাকার টোল প্লাজায় ছয়জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির ব্রেকে সমস্যা ছিল এবং

২৪ ঘণ্টায় ৯৩ ছিনতাইকারী গ্রেপ্তার, বেশি লালবাগ-তেজগাঁওয়ে

৯৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল

১০৯২ কোটি টাকা লোপাটে এস আলমের ছেলেসহ ৫৮ জন আসামি

জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের

বেনজীর ও মতিউরের বিরুদ্ধে ৮৫ কোটি টাকার দুর্নীতির ৬ মামলা

৮৫ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার