ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

পিরোজপুরে যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদার গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার:
১১ মে ২০২৫, ১৯:৩০

পিরোজপুরে চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় যুবলীগ নেতা ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য নাছির উদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকার যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন থানার সাব-ইন্সপেক্টর ইফাদ বাবু।

জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল একটি মামলায় নাছির উদ্দিন হাওলাদারসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০১৮ সালের ২৮ ও ২৯ ডিসেম্বর পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় বিএনপি নেতা মো. জহিরুল ইসলাম কলিমের ওপর পরিকল্পিত হামলা, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, লুটপাট ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ওই হামলায় জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝি, তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে নাছির উদ্দিন হাওলাদারসহ আরও বেশ কয়েকজন অংশগ্রহণ করে। তারা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে কলিমের বাড়িতে হামলা চালায়, স্বর্ণালংকার ও মালামাল লুট করে এবং ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার পাঠানো রিকুইজিশনের ভিত্তিতে (মামলা নং ০৪/৬২, তারিখ ০৭-০৪-২০২৫, ধারা- ৩৪১/৩০৭/৪২৭/৩৮০/৩৮৫/৫০৬) গ্রেফতার অভিযান পরিচালনা করা হয় এবং মামলার ২ নম্বর আসামি নাছির উদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।

আমার বার্তা/এমই

অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা

দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট ঠেকাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ব্যাপক অভিযান চালিয়েছে। শুক্রবার বিভিন্ন জেলায়

শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে ১২০ কেজি ওষুধ জব্দ করেছে এভিয়েশন সিকিউরিটি

পল্লবীতে পরিত্যক্ত ভবনে মিলল পুলিশের লুট হওয়া অস্ত্র-গুলি

রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠন করা একটি শটগান ও বিপুল পরিমাণ গুলি

জনরোষের মুখে আটক কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় জনরোষের মুখে পড়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী। রোববার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটারি মেধাবী ঠিক করে না, ধনী-গরিবের বৈষম্যও কমায় না: শিক্ষামন্ত্রী

জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: জামায়াত আমির

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের

পিএসএলে রানা-শরিফুলের এনওসির মেয়াদ বাড়াল বিসিবি

চ্যাম্পিয়নশিপ লিগে বয়স জালিয়াতি, রেঞ্জার্সকে জরিমানা ও পরাজিত ঘোষণা

ছয়টি দেশের কূটনীতিকের এমজিআই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন পরিদর্শন

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান