ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

আমার বার্তা অনলাইন:
১৪ এপ্রিল ২০২৫, ১৩:৫২

রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। তিনদিনে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। সামনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, দেশি পেঁয়াজের এখন ভরা মৌসুম। কিন্তু হঠাৎ করেই আড়তে পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই পাইকারিতে দাম বেড়ে গেছে। ঢাকায় সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরের পেঁয়াজের দাম বাড়ছে। আড়তদারদের কথায় যা বোঝা যাচ্ছে সামনে দাম আরও বাড়বে।

সোমবার (১৪ এপ্রিল) ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে হালি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬৫ টাকা। গত শুক্রবারও বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজি ৪০ টাকা ছিল। কিছু কিছু ব্যবসায়ী বাছাই করা ভালো পেঁয়াজ ৪৫ টাকা বিক্রি করছিলেন। এখন সেই পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলেন, আড়তে গেলেই পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। আজ তো আড়তে গিয়ে শুনলাম ফরিদপুরেই নাকি পেঁয়াজের কেজি ৫০ টাকা হয়ে গেছে। তার মানে ঢাকায় পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। কারণ ঢাকায় এখন সব থেকে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। ফরিদপুরে দাম বাড়লে ঢাকায় দাম বাড়বে এটাই স্বাভাবিক।

হাজীপাড়া থেকে রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ৫০ থেকে ৫৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছেন। গত শুক্রবার এই বাজারে পেঁয়াজের কেজি ৪০ থেকে ৫০ টাকা বিক্রি হয়। অর্থাৎ তিনদিনের ব্যবধানে এখানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।

আমার বার্তা/এল/এমই

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বৈশ্বিক ও আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে চলমান ডলার সংকট কাটাতে এবং রপ্তানিকারকদের স্বস্তি দিতে

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আজ বুধবার (০৮ এপ্রিল) তাদের মিলনায়তনে 'বাংলাদেশে

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার মূল্য নির্ধারণ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কখনো জ্বালানি নিরাপত্তা নিয়ে চিন্তা করা হয়নি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া