ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

‘মধ্যরাতের অধ্যাদেশ’ বাতিলে কলম বিরতি চলবে ১৫ ও ১৭ মে পর্যন্ত

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১১:৪২

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের মাধ্যমে মধ্যরাতে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে সারা দেশে কলম বিরতি পালন করছেন কাস্টমস, ভ্যাট ও আয়কর ক্যাডার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (১৪ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এনবিআরের প্রধান কার্যালয়সহ দেশের সব কর অঞ্চল ও কাস্টমস হাউসে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ মে বৃহস্পতিবার ও ১৭ মে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একইভাবে কলম বিরতি পালিত হবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং বাজেট প্রণয়নের কাজ এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

সর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: জমা অর্থের ৩০% এককালীন উত্তোলনের সুযোগসর্বজনীন পেনশন স্কিমে বড় পরিবর্তন: জমা অর্থের ৩০% এককালীন উত্তোলনের সুযোগ

এর আগে গত ১৩ মে আগারগাঁওয়ে এনবিআরের সামনে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এ কলম বিরতির ঘোষণা দেওয়া হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন, গত ১২ মে রাতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত না নিয়ে, গোপনীয়তা রক্ষা করে অধ্যাদেশটি জারি করা হয়েছে। তারা একে ‘মধ্যরাতের অধ্যাদেশ’ বলে অভিহিত করেন।

এদিকে কলম বিরতির পাশাপাশি বিসিএস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন ও বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব ও ট্রেজারারসহ একাধিক শীর্ষ নেতা পদত্যাগ করেছেন। সংগঠনের নেতারা দাবি করেন, এনবিআর স্বার্থবিরোধী এ অধ্যাদেশ জারির প্রতিবাদেই তারা পদত্যাগ করেছেন।

রাজস্ব নীতি বিভাগ কর বসাবে, আদায় করবে ব্যবস্থাপনা বিভাগরাজস্ব নীতি বিভাগ কর বসাবে, আদায় করবে ব্যবস্থাপনা বিভাগ

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এক বিবৃতিতে জানায়, দেশের রাজস্ব ব্যবস্থা যুগোপযোগী ও টেকসই সংস্কারের দাবিতে এই কলম বিরতি একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তারা বলেন, ‘৫৩ বছরের পুরোনো রাজস্ব সংস্থা এনবিআর বিলুপ্ত করে একরাতেই গেজেট প্রকাশ করা হলো, অথচ সংস্কার কমিটির সুপারিশ, স্টেকহোল্ডার বা সংশ্লিষ্ট ক্যাডারদের মতামত কিছুই বিবেচনায় নেওয়া হয়নি।’

সংগঠনটির দাবি, ‘সংস্কারের নামে কার এজেন্ডা বাস্তবায়িত হলো? সংস্কার কমিটি নিজেই বলছে, তাদের সুপারিশ বাস্তবায়িত হয়নি। তাহলে এত গোপনীয়তা কেন?’

জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়জুনের মধ্যে আইএমএফের ১৩০ কোটি ডলার পাওয়ার আশা করছে অর্থ মন্ত্রণালয়

অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট) সাধন কুমার কুণ্ডু বলেন, ‘আমরা চাই, সরকারের গঠিত সংস্কার কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ হোক। সবাই মিলে আলোচনার মাধ্যমে একটি টেকসই ও গ্রহণযোগ্য সংস্কার হোক।’

তিনি আরও বলেন, ‘এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের সম্মিলিত প্রয়াস। সারা দেশের কর্মকর্তা-কর্মচারীরা এর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।’

উল্লেখ্য, রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে গিয়ে দেখা যায়, কর্মকর্তারা কর্মস্থলে এলেও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত ছিলেন। বাজেট প্রণয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করলেও অন্য প্রায় সব ফ্লোর ছিল ফাঁকা। করদাতা ও সেবাপ্রার্থীদের আনাগোনাও ছিল কম।

আমার বার্তা/এল/এমই

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

দেশের তৈরি পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখতে জোরালো নীতি সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

দীর্ঘদিন যাবত ব্যবসা সহায়ক পরিস্থিতির অভাবে শিল্পখাতে উৎপাদন হ্রাস, বকেয়া ঋণ বৃদ্ধি, উচ্চ খেলাপী ঋণ,

৫ শতাংশ লভ্যাংশের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের মানববন্ধন

শ্রমিকের লভ্যাংশ তহবিলের (ডব্লিউপিপিএফ-ওয়ার্কার্স প্রফিট পার্টিসিফিকেশন ফান্ড) ৫ শতাংশ বকেয়া আদায়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন

অর্থনীতি পুনরুদ্ধারে বিএনপির ইশতেহারের প্রশংসা বিশ্বব্যাংকের, পাশে থাকার আশ্বাস

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রস্তাবিত পরিকল্পনার জন্য বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রশংসা করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির চেয়ারম্যান অজয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা