ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আইএমএফের অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৫:৩৮

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির অনেকগুলো শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইএমএফের সঙ্গে শুরু হওয়া কর্মসূচির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘সেখানে অনেক ধরনের শর্ত দেওয়া আছে। এর মধ্যে অনেকগুলো শর্ত তো আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।’

আইএমএফের সঙ্গে চলমান আলোচনার সময়সীমা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সংস্থাটির সঙ্গে আরও ১৫ থেকে ২০ দিন, এমনকি এক মাস পর্যন্ত আলোচনা চলতে পারে। তবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ঋণ আলোচনায় এরই মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার সব সময় সাধারণ মানুষের স্বার্থ ও সামাজিক নিরাপত্তা মাথায় রেখে কাজ করছে। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দাতা সংস্থাগুলোর কাছেও উচ্চ প্রশংসা পেয়েছে বলে জানান তিনি।

সব দাতা সংস্থাই বর্তমান সরকারকে সহযোগিতা করতে আগ্রহী উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শিগগির বিশ্বব্যাংক ও এডিবির প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে আসবেন।

আমার বার্তা/এমই

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট যেন ব্যবসায়ীদের জন্য ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা

বিশ্ববাজারের তুলনায় তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে তেলের দাম ‘সামান্য’ বেড়েছে বলে মন্তব্য

বাজেট ‘শাস্তিমূলক’ না হয়ে ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হোক: এমসিসিআই

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটটি যেন ‘শাস্তিমূলক’ না হয়ে বরং ‘সহায়ক ও প্রবৃদ্ধিমুখী’ হয় এমন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে কানাডার বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাস-লঞ্চ ভাড়া নির্ধারণ কমিটি পুনর্গঠনের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঘাটতি মেটাতে ৭ লাখ টন ইউরিয়া আমদানির উদ্যোগ: সংসদে শিল্পমন্ত্রী

ব্যবসা সহায়ক ও প্রবৃদ্ধিমুখী বাজেটের দাবি এমসিসিআই’র

ক্রীড়া ভাতা পাচ্ছেন ঋতুপর্ণা-নিয়াজ মোর্শেদরা, নেই হামজা-সামিত

দক্ষ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে বাড়লো ২১২ টাকা

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে সরকার

এলপিজি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার: বিদ্যুৎমন্ত্রী

লোকজ ঐতিহ্য আর সংস্কৃতির ছোঁয়ায় এনইউবিতে বৈশাখ উৎসব অনুষ্ঠিত

আইএমএফের অনেকগুলো শর্ত আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে অর্থমন্ত্রী

জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের

যমুনা অয়েলে একক আধিপত্য: পাঁচ পদে মাসুদুল, নতুন এমডি চাপে

স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর সম্পর্ক নেই: অর্থমন্ত্রী

ব্যবসায়ীদের শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে এফবিসিসিআইকে দেখতে চাই: বাণিজ্যমন্ত্রী

এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী