ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শিক্ষাখাতে ২০ শতাংশ বরাদ্দ নিশ্চিতের আহ্বান বিএমজিটিএ’র

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ১৪:৩৯

বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) আসন্ন জাতীয় বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্যে বলেন, উন্নত দেশগুলোতে সাধারণত জিডিপির প্রায় ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়। অথচ বাংলাদেশে এখন পর্যন্ত কোনো সরকারই জিডিপির ২ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে পারেনি। তিনি শিক্ষকদের জন্য ৯ম পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি ৯ দফা দাবি তুলে ধরেন।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১২ দশমিক ১ শতাংশ। আগের অর্থবছরের তুলনায় এ বরাদ্দ বেড়েছে মাত্র ৯৩৪ কোটি টাকা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জাতীয় বাজেটের ১৫ থেকে ২০ শতাংশ কিংবা জিডিপির ৪ থেকে ৬ শতাংশ বরাদ্দ রাখার সুপারিশ থাকলেও বাংলাদেশের বর্তমান বরাদ্দ সেই মানদণ্ডের তুলনায় অনেক কম। এর নেতিবাচক প্রভাব প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার ওপর পড়ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গত অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে বরাদ্দ ছিল ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা, যা ২০২৪-২৫ অর্থবছরের ৪৪ হাজার ১০৯ কোটি টাকার তুলনায় বেশি। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আসন্ন ঈদুল আজহায় পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ৯ম পে-স্কেল বাস্তবায়ন, সরকারি নিয়ম অনুযায়ী মেডিকেল ও বাড়িভাড়া ভাতা নিশ্চিতকরণ, প্রভাষকদের পদোন্নতি, মাদরাসা ও স্কুল-কলেজের মধ্যে বদলির সুযোগ চালু, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তকরণ, শিক্ষা কমিশন গঠন এবং সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব ফিরোজ আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাকুর, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আবদুল হাই, ফজলুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকারসহ সংগঠনের অন্যান্য নেতারা।

আমার বার্তা/জেএইচ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

নিরাপদ, আধুনিক ও দক্ষ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে রেলপথে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির রেল

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে সৌর বিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা দেওয়া

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা