ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান ফুটবল দলকে এখনও ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৬, ১৪:৪৮

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে মাঠের চেয়ে কূটনৈতিক লড়াইয়ে বেশি ব্যস্ত থাকতে হচ্ছে ইরান ফুটবল ফেডারেশনকে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি ফুটবলারদের ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছেন ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। এই সংকট নিরসনে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হস্তক্ষেপ চাইছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’কে মেহেদি তাজ জানিয়েছেন, ‘আগামীকাল বা পরশুর মধ্যে ফিফার সঙ্গে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আমাদের ভিসা প্রাপ্তির বিষয়ে সুনির্দিষ্ট নিশ্চয়তা প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো তালিকা বা নিশ্চিত তথ্য না পাওয়ায় ইরান সন্দিহান যে, তাদের পুরো দল আদৌ ভিসা পাবে কি না। গুঞ্জন রয়েছে, রাজনৈতিক বা অন্য কোনো কারণে কিছু খেলোয়াড় বা কর্মকর্তার ভিসা বাতিল হতে পারে। তবে ফেডারেশন প্রধান স্পষ্ট করেছেন যে, কোনো প্রকার নিশ্চিত তথ্য ছাড়া প্রস্তুতি নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।

ইরানের পরিকল্পনা অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়ার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ভ্রমণের ঝামেলা ও ক্লান্তি এড়াতে ফেডারেশন চাইছে, যেখানে দল বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে সেই স্থান, আন্টালিয়ায়ই এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

আসন্ন বিশ্বকাপে ইরানকে বেলজিয়াম, মিশর এবং নিউজিল্যান্ডের সাথে গ্রুপ ‘জি’-তে রাখা হয়েছে। ইরান ১৬ জুন লস অ্যাঞ্জেলেসের প্রায় ৭০ হাজার ধারণক্ষমতার সোফি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে এবং ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২৬ জুন সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের বিপক্ষে অনুষ্ঠিত হবে, যার ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার।

আমার বার্তা/জেএইচ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

৪০ বছরের অপেক্ষা, অবশেষে মিরপুরে হলো তার অবসান। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে সিরিজ

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, কখন-কোথায়-কী আয়োজন

ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস ৯৬ বছরের, তবে এবারই প্রথম তিনটি দেশ যৌথভাবে এই মেগা ইভেন্ট

বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে ফুটবলের মহাতারকারা

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে এবারের আসর শুধু নতুন

টিকিট-ভিসা জটিলতা-যুক্তরাষ্ট্রের কড়াকড়ি, ‘চিল’ করতে বললেন ফিফা সভাপতি

আর ১৪ ঘণ্টা পরই পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের। মেগা ইভেন্টটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা