ই-পেপার শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই: মাহ্‌দী আমিন

আমার বার্তা অনলাইন:
১৬ মার্চ ২০২৬, ১৪:৫৩

ভর্তি প্রক্রিয়ায় আবারও লটারি থেকে পরীক্ষা কেন্দ্রীক প্রক্রিয়ায় ফেরত যেতে চান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে “নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ” শীর্ষক সংলাপে বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এমন কথা বলেন।

সংলাপে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সংলাপটি সঞ্চালনা ও সভাপতিত্ব করে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সংলাপে প্রধান অতিথি হিসাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।

ভর্তি প্রক্রিয়ায় লটারিকে ব্ল্যাক বক্স উল্লেখ করে উপদেষ্টা মাহ্‌দী আমিন বলেন, ‘অনেক স্কুল জানিয়েছে লটারি তারা পছন্দ করছেন না। ইটস অ্যা ব্ল্যাক বক্স। লটারিতে কারা আবেদন করছেন, কারা সিলেক্ট করছেন। ইতোমধ্যে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে, লটারি থেকে পরীক্ষা কেন্দ্রীক প্রক্রিয়ায় আবার ফেরত যেতে চাই।’

নতুন বছরের আগে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, কারিকুলামকে দলীয়করণ করা হয়েছে। আগামী বছরে জানুয়ারির আগে ক্যারিকুলাম কে ডেভলোপ করতে পরি। যেখানে প্রয়োজন কিছুট রিডজাইন করতে পারি, সে চেষ্টা চলছে। যেটা সঠিক ভাবে হওয়া উচিত, আধুনিক শিক্ষা ব্যবস্থা গঠনের জন্য যা যা প্রয়োজন সেরকমভাবে যেনো ক্যারিকুলামকে ডেভেলপ করতে পারি।

শিক্ষার মূল উদ্দেশ্য কেবল সার্টিফিকেট অর্জন নয় জানিয়ে তিনি বলেন, ভ্যালু বেইজড এডুকেশন হওয়া উচিৎ। দেশের বিপুল জনগোষ্ঠী বেকার। শিক্ষার আরও একটা উদ্দেশ্য হওয়া উচিত ক্যাপাসিটি, টেকনিক্যালিটি, ক্যাপাবিলিটি তৈরি করা যার উপর ভিত্তি করে শিক্ষিতরা আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা হতে পারেন। দেশ ও বিদেশে কর্মসংস্থানের জন্য যোগ্যতা পেতে পারেন। এ দুটি লক্ষ্য অর্জনে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

সরকারের তৃতীয় ভাষা শেখানোর প্রতিশ্রুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সেই ভাষাগুলো যেগুলোতে দেশের বাইরে আমাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে সেগুলোকে প্রাধান্য দিচ্ছি। ইতোমধ্যে বিভিন্ন দূতাবাসের সঙ্গে কথা বলেছি। জাপান, চায়না, কোরিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি আগ্রহ প্রকাশ করেছে। দূতাবাস থেকে কারিগরি সহায়তা পাওয়ার চেষ্টা করছি। উনাদের নিজেদের দেশ থেকে লোক পাঠানো, যেনো তারা শিক্ষক হিসেবে কাজ করে। তৃতীয় ভাষা শেখানো চ্যালেজিং টাস্ক, অনেকগুলো স্কুল রয়েছে। শুরুতে যদি একেকটি জেলাতে নির্দিষ্ট ভাষাকে টার্গেট করি তাহলে এডুকেশন সিস্টেমে ইন্টিগ্রেট করতে পারি।

মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাইলে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য থাকা উচিত নয় জানিয়ে মাহদী বলেন, শিক্ষা ব্যবস্থায় ইনহেরিন্টলি বৈষম্য রয়েছে। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাদরাসা শিক্ষা ব্যবস্থা রয়েছে। ক্রমান্বয়ে বাংলা মাধ্যমে শিক্ষার্থী কমছে। এটা নিয়ে কাজ করার সুযোগ রয়েছে।

আমার বার্তা/এমই

জুলাই থেকে বিনামূল্যে ড্রেস, ব্যাগ ও জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জুলাই

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া।  সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর