ই-পেপার রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে হচ্ছে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি

আমার বার্তা অনলাইন
৩১ আগস্ট ২০২৬, ১৪:৪৫

চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষণ, আধুনিক কারিগরি গবেষণাগার স্থাপন, চীনা ভাষাসহ কারিগরি শিক্ষা চালু করতে গাজীপুরে হচ্ছে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি এবং মিরসরাইয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া এ তথ্য জানিয়েছেন। সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সফরের প্রধান উদ্দেশ্য ছিল চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ মডেল এবং এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া। একইসঙ্গে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে চীন-বাংলাদেশ সহযোগিতার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, আধুনিক কারিগরি গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ সুবিধা স্থাপন এবং চীনা ভাষার সহায়তাসম্পন্ন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা চালুর বিষয়ে আলোচনা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ গ্রহণের সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশে কার্যরত চীনা শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও সফরে গুরুত্ব দেওয়া হয়েছে।

দাউদ মিয়া জানান, দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক ও সরকারি পর্যায়ের কার্যক্রমের কাঠামোর আওতায় চীনে বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সেবা কার্যালয় স্থাপন, সরকারি পর্যায়ে সমন্বয়, নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক, গুণগতমান নিয়ন্ত্রণ এবং চীন-বাংলাদেশ শিক্ষা বিনিময় সম্মেলন আয়োজনের বিষয়গুলো সামনে এসেছে।

সফরে বাংলাদেশের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, যৌথভাবে মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম চালু, শিক্ষক ও অনুষদ সদস্যদের বিনিময় এবং শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন, চীনা ভাষার শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং সরকারি সহায়তায় বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে।

কারিগরি শিক্ষার ক্ষেত্রে যৌথভাবে কারিকুলাম উন্নয়ন এবং দ্বিভাষিক শিক্ষা-উপকরণ প্রণয়ন ও ব্যবহারের উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণা সহযোগিতা জোরদার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের আধুনিকায়নের জন্য জাতীয় বাস্তবায়ন পরিকল্পনা প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

সচিব বলেন, সফরের অন্যতম প্রধান অর্জন হলো ‘তিয়াংগং’ জিয়াংসি কারিগরি শিক্ষা আন্তর্জাতিক জোটের সদস্যপদ অর্জন। এ ছাড়া চীন-বাংলাদেশ শিল্প-শিক্ষা সমন্বয় আন্তর্জাতিক সেবা কেন্দ্র, চীন-বাংলাদেশ কারিগরি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ কারিগরি শিক্ষা গবেষণা কেন্দ্র এবং বাংলাদেশ চীনা ভাষা+কারিগরি শিক্ষা সহযোগিতা কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, সহযোগিতার ক্ষেত্রে আধুনিক কারিগরি গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ, চীনা ভাষা প্রশিক্ষণ, জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানকে কৌশলগত অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ জন্য স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বাস্তবায়ন রোডম্যাপ তৈরি করা হয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২৬ সালে প্রথম ব্যাচের শিক্ষকদের প্রশিক্ষণ এবং চীনা ভাষা শিক্ষা ও চীনে ইন্টার্নশিপের পাইলট কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে।

মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২৭ সালে গাজীপুরে জাতীয় কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। একই সময়ে মিরসরাইকে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

আর দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ২০২৮ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীন-বাংলাদেশ সহযোগিতার একটি দীর্ঘমেয়াদি কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মূল লক্ষ্য হবে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা /জেএইচ

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, লাগবে যেসব কাগজপত্র

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ। রোববার (২০ সেপ্টেম্বর) থেকে নির্বাচিত শিক্ষার্থীদের

কলেজে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬

শিক্ষার্থীদের এআই-রোবটিক্সে দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক

প্রথম ধাপ: রাত ৮টার পর একাদশে ভর্তির ফল প্রকাশ

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার পর প্রকাশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শিল্পকলার একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন, ৪২ ঘর পুড়ে ছাই

জ্বালানি নিরাপত্তায় সরকারের নতুন উদ্যোগ, মহাপরিকল্পনা

সমাজের পঁচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি

তথ্যপ্রযুক্তি সেবায় অবদানের স্বীকৃতি পেল টার্গেট আইটি

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক, ব্যাহত যান চলাচল

মস্কোয় রাতভর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত ২ জন

ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

আফগানিস্তানের অধিনায়কত্ব হারানো নিয়ে নীরবতা ভাঙলেন রশিদ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার

মশলায় কাঠের গুঁড়া, খাবারে পচা মাংস : চট্টগ্রামে ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার

ঢাকা ছাড়‌ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, সম্পর্ক উন্নয়‌নে ভূয়সী প্রশংসা

জাকার্তার সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জামালদের

শাহজালালের ওয়াশরুমে মিললো সোয়া ৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট