ই-পেপার মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মধ্যরাতে ঘরের কড়া নাড়তেন ছবির নায়ক: মল্লিকা

বিনোদন ডেস্ক:
০৫ অক্টোবর ২০২৪, ১৩:৪৩

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। এক সময় বলিউডের ইমরান হাশমির সঙ্গে তার রসায়ন আলোড়ন ফেলেছিল। গত কয়েক বছর বলিউড থেকে কিছুটা দূরেই ছিলেন। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর কামব্যাক করেন মল্লিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের অন্দরের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী।

মল্লিকার অভিযোগ, এক সহ-অভিনেতা তাকে যৌন হেনস্তা করেছিলেন। অতীতের কথা স্মরণ করে তুলে ধরলেন সেই ভয়াবহ ঘটনা। দুবাইয়ে একটি ছবির শ্যুটিংয়ের সময় এ ঘটনা ঘটেছিল বলে জানান অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে মল্লিকা বলেছেন, ‘একটা ঘটনা বলি। দুবাইয়ে একটি বড় মাপের ছবির শ্যুটিং করছিলাম। একাধিক বড় তারকা ছিলেন ছবিতে। এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। দর্শকের ছবিটি পছন্দ হয়েছিল। আমিও একটি মজার চরিত্রে অভিনয় করেছিলাম।’

এরপরই এক বিস্ফোরক দাবি করেন মল্লিকা। বলেন, ‘দুবাইয়ের হোটেলে রোজ রাত বারোটায় আমার ঘরে এসে কড়া নাড়তেন ছবির নায়ক। কড়া নাড়ার এমন জোর ছিল, আমি ভাবতাম, দরজাটা বোধহয় ভেঙেই গেল। ওই নায়ক আমার শয়নকক্ষে আসতে চাইতেন। আমি জানতাম, এটা আমি কখনওই হতে দেব না। এর পরে ওই নায়ক আর আমার সঙ্গে কোনও কাজ করেননি।’

মল্লিকা সেই অভিনেতার নাম উল্লেখ করেননি। কিন্তু তার এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবির বর্ণনার ওপর নেটজেনরা অনুমান করছেন, ২০০৭-এর ছবি ‘ওয়েলকাম’ এর কথা বলেছেন অভিনেত্রী। সেখানে মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। তাই নেটাগরিকের প্রশ্ন, অভিনেত্রী কি নাম উল্লেখ না করে অক্ষয়ের দিকেই আঙুল তুললেন?

আমার বার্তা/এমই

সৎ থাকুন, সময় পরিবর্তন হবে: তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে কাজ শুরু করেন। তিশা প্রথম

ছেলেকে নিয়ে ঘুরছেন শরিফুল, ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ পুণ্য। ২০২১

শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায়

মাদক কাণ্ডে যুক্তের বিষয়ে যা বললেন তানজিন তিশা

ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এখন পর্যন্ত প্রায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার