ই-পেপার বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

মারা গেলেন মার্কিন সংগীতশিল্পী জিল সোবুল

আমার বার্তা অনলাইন:
০২ মে ২০২৫, ১৫:১১

প্রায় তিন দশকের মার্কিন সংগীতশিল্পী, গীতিকার ও আন্দোলনকর্মী জিল সোবুল মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) মিনেসোটার নিজ বাড়িতে আগুনে পুড়ে মৃত্যু হয় ৬৬ বছর বয়সী সংগীতশিল্পীর। গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গায়িকার মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র জন পর্টার এক বিবৃতিতে বলেন, ‘জিল ছিলেন মানবাধিকারের এক নিবেদিত কর্মী। তিনি সারা জীবন ন্যায়ের পক্ষে লড়েছেন। তার সঙ্গে কাজ করা ছিল দারুণ উপভোগ্য। আমি আমার এক ভালো বন্ধু হারালাম। তার কাজ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

প্রায় তিন দশকের ক্যারিয়ারে ১২টি অ্যালবাম মুক্তি দিয়েছেন গায়িকা। এর মধ্যে ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড আ গার্ল’ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি পান জিল।

আজ শুক্রবারও (২ মে) একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল জিলের। কিন্তু তার আগেই চলে গেলেন তিনি। গায়িকার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারী থেকে শুরু করে তারকারা। ব্রিটিশ সংগীতশিল্পী লয়েড কোল লিখেছেন, ‘বেশি কিছু বলতে পারছি না। আমরা সবাই তাকে ভালোবাসতাম, সে-ও আমাদের ভালোবাসত।’

১৯৫৯ সালের ১৬ জানুয়ারি কলোরাডোতে জন্ম জিলের। ১৯৯০ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘থিংস হেয়ার আর ডিফারেন্ট’। সবশেষ অ্যালবাম ‘নস্টালজিয়া কিলস’ বাজারে আসে ২০১৮ সালে।

আমার বার্তা/এল/এমই

একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী ও এলআরবি’র প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত

টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি: সাফা কবির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয় আর মোহনীয় হাসিতে দর্শকদের মনে জায়গা করে

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

ছোটপর্দার পরিচিত মুখ নওবা তাহিয়া হোসাইন মিডিয়া জগৎ থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘ চার

হাজার কোটির ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজিতে ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমা জগতে পাত্তাই পাননি তিনি। ফরসা হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করে হয়েছেন সমালোচিত।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই অর্থনীতি গড়তে নৈতিকতার চর্চা প্রতিষ্ঠিত করতে হবে

নির্বাচন: এবার ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোনয়ন

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান

হাতপাখায় ভোট দিতে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে: রেজাউল করীম

পরবর্তী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ করবে: পররাষ্ট্র উপদেষ্টার

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

গণভোটে হ্যাঁ মানে নতুন বাংলাদেশ, পুরোনা রাজনীতিকে লাল কার্ড

১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে: ইসি সচিব আখতার

উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর দুদিনের জন্য বন্দরে আন্দোলন স্থগিত

বাংলাদেশে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ

রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

সেনাপ্রধানের ঢাকা মহানগরের ক্যাম্প পরিদর্শন, নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

যত দ্রুত সম্ভব অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে: শফিকুল আলম

বোঝার বদলে পরবর্তী সরকারের কাজ কমিয়ে দিয়ে গেলাম: পররাষ্ট্র উপদেষ্টা

প্রয়োজনে নির্বাচনে সর্বোচ্চ বল প্রয়োগ, তবে আইনের বাইরে নয়: সেনাসদর

রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ

শুধু নির্বাচনের দিন নয়, পরবর্তী দুই-তিন দিন সবাইকে সতর্ক থাকতে হবে

আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব: সাখাওয়াত হোসেন