ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অভিনেত্রীর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
৩১ জুলাই ২০২৫, ১৬:৫৭

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তরুণ অভিনেত্রী রোসা টেইলর। শিশুদের জন্য একটি থিয়েটার শোতে অংশ নিতে যাওয়ার পথে একটি লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় ব্রিটেনের এ অভিনেত্রীর।

বিবিসির প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংল্যান্ডের উইল্টশায়ার কাউন্টির একটি সড়কে হুন্দাই আই১০ ও স্কানিয়া টিপার এইচজিভি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ১৯ বছর বয়সী এ অভিনেত্রী।

তিনি সেদিন কর্শাম লাইব্রেরিতে একটি শিশুতোষ মঞ্চনাটকে অংশ নিতে যাচ্ছিলেন। অভিনেত্রীর এমন মৃত্যু যেন মেনে নিতে পারছেন না পরিবার ও অনুরাগীরা। রোসার পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বাবা গ্যারেথ টেইলর বলেছেন, ‘রোসা ছিল ভীষণ প্রাণবন্ত, মেধাবী এবং সবার প্রিয়।

সে যেমন অসাধারণ অভিনয় করত, তেমনি ছিল মনেও খুবই বড়। ওর ভবিষ্যৎ ছিল উজ্জ্বল, অথচ কী অল্প বয়সেই হারিয়ে গেল!’ রোসার মতো প্রতিভাবান একজন তরুণীর এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ব্রিটেনের থিয়েটার অঙ্গনে। তার সহকর্মী ও বন্ধুরা বলছেন, ‘রোসা ছিল এক উজ্জ্বল তারা; সবচেয়ে ভালো বন্ধু, যার মতো স্বাভাবিক প্রতিভাবান অভিনেত্রী সচরাচর দেখা যায় না।’

ল্যাঙ্কাশায়ারের আপহোল্যান্ডের বাসিন্দা রোসা থিয়েটার ও মিউজিক্যাল পারফর্ম্যান্সে পারদর্শী ছিলেন।

তিনি স্কেলমারসডেলের আর্টজ সেন্টারে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। পরে লিভারপুল ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস সিক্সথ ফর্ম কলেজে সংগীতনাট্যে পড়াশোনা করেন। চলতি বছর তিনি লন্ডনের ট্রিনিটি ল্যাবান কনজারভেটোয়ারে পড়াশোনার সুযোগ পেয়েছিলেন, যেখানে সেপ্টেম্বর থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল।

রোসা টেইলর সম্প্রতি ‘স্ক্রাম্পটিউস’ নামে একটি প্রযোজনায় প্রধান চরিত্রে অভিনয় করছিলেন, যা বেগারস বিলিফ কালেকটিভ আয়োজিত। দুর্ঘটনার দিন তিনি কর্শামের লাইব্রেরিতে সেই নাটকের শোতে অংশ নিতে যাচ্ছিলেন।

শুধু মঞ্চেই নয়, রোসা শিশুদের জন্মদিনে বিভিন্ন জনপ্রিয় চরিত্রে সেজে পারফরম করতেন। যেমন- অ্যারিয়ানা গ্রান্দে, জেসমিন (আলাদিন), বা বেল (বিউটি অ্যান্ড দ্য বিস্ট)। শিশুর মুখে হাসি ফোটাতে তার এই প্রচেষ্টা ছিল অসাধারণ। পাশাপাশি, তিনি অর্মস্কির্কের ব্রিয়ারস হল হোটেলেও কাজ করতেন।

আমার বার্তা/এমই

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর