ই-পেপার বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

টেলর সুইফটের বাগদানে ২৬ মিলিয়নেরও বেশি লাইক, শুভেচ্ছা ট্রাম্পের

আমার বার্তা অনলাইন:
২৭ আগস্ট ২০২৫, ১৪:৩৪

ইনস্টাগ্রামে বাগদানের ঘোষণা দিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্র্যাভিস কেলসে। পাঁচটি ছবি পোস্ট করে তারা এই সুখবর দিয়েছেন। তাদের এ ঘোষণায় ইন্টারনেটে তোলপাড় শুরু হয়েছে।

মাত্র ১৩ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে ২৬ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে— যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি।

ক্যাপশনে তারা লিখেছেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

ভক্তদেরও যেমন উচ্ছ্বাস, পাশাপাশি টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত, গুগলে “Taylor Swift” লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেলসে একজন অসাধারণ মানুষ।”

দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের “নিউ হাইটস” পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ট্র্যাভিস কেলসের সঙ্গে টেলর সুইফটের প্রেমের গুঞ্জন শোনা যায়। পরে সেই বছরের ডিসেম্বর মাসেই প্রেমের কথা স্বীকার করেন সুইফট নিজেই।

ভক্তরা আছেন এখন সুইফটের নতুন অ্যালবামের অপেক্ষায়। চলতি মাসের শুরুর দিকে ভক্তদের চমকে দিয়ে নতুন অ্যালবামের ঘোষণা দেন সুইফট।

সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এল/এমই

প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না: মিথিলা

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে বড় পর্দায় নিজের

ঘনিষ্ঠ দৃশ্যের গুঞ্জন উড়িয়ে মেজাজ হারালেন কিয়ারা

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে নতুন বিতর্ক: অভিনয় না করেও সিনেমার নায়িকা জেবা জান্নাত

বিতর্ক বেড়েই চলেছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে। মুক্তির ঘোষণার পর চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ

বিয়ে ও সন্তান নিয়ে ভক্তের প্রশ্নে ক্ষোভ প্রকাশ প্রভার

ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বর্তমানে তিনি প্রবাস জীবনে ব্যস্ত থাকলেও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবির অ্যাডহক কমিটি সভায় যেসব সিদ্ধান্ত হলো

অগ্রাধিকার ঠিক করলে ঢাকার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত দিল্লি

সাংবাদিকতার জন্য নীতিমালা ও আচরণবিধি তৈরি হচ্ছে: তথ্য উপদেষ্টা

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কোর বৈঠক, ভুয়া তথ্য রোধে প্রশিক্ষণের ওপর জোর

আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী

১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একাত্তর এবং ২৪ এর গণঅভ্যুত্থান আলাদা নয়: প্রতিমন্ত্রী ইসরাক

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, জ্বালানি দামের প্রভাবে চাপে মধ্যবিত্ত

মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা

সবার আগে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা উজবেকিস্তানের

মাঠে থাকা সব সেনা সদস্য জুন মাসের মধ্যে ফিরবেন ব্যারাকে

দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রে বাজার বাড়ানো হবে: রাশেদ তিতুমীর

মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যুদ্ধ শেষের পথে, এক পৃষ্ঠার স্মারক চুক্তির কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

সাংবাদিকতার জন্য নীতিমালা ও কোড অব কন্ডাক্ট দ্রুত করা হবে: তথ্য উপদেষ্টা

বিচ্ছেদের আগে বিয়ে করে অপরাধ করেছেন তামিমা ও নাসির? রায় ১০ জুন

সেন্টমার্টিন-টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১৩ জন আটক

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন মানুষের মধ্যে আশা জাগিয়েছে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর