ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

মাতৃত্বের বিরতি শেষে পর্দায় ফিরলেন অহনা

আমার বার্তা অনলাইন
১১ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অহনা দত্ত মাতৃত্বের কারণে নেওয়া বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন। মা হওয়ার প্রায় ছয় মাস পর নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ফলে বহু দিন ধরেই যাঁরা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁর ‘মিশকা সেন’ চরিত্রের মতো উপস্থিতি মিস করছিলেন, তাঁদের অপেক্ষার অবসান ঘটল।

ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-এর প্রোমো। প্রোমো প্রকাশের পরই দর্শকের মনে তৈরি হয় প্রশ্ন- এইবারও কি তাঁকে দেখা যাবে কোনো তুখোড় খলচরিত্রে?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অহনা জানান, তিনি এখনো নিজের নতুন চরিত্রটি পুরোপুরি বুঝে উঠতে পারেননি। কারণ, প্রাথমিক শুটিংয়ের ভিত্তিতে চরিত্রে নেতিবাচক ছাপ আছে কিনা, সে বিষয়ে নিশ্চিত নন। তাঁর ভাষায়, “এখন পর্যন্ত যতটুকু কাজ করেছি, তাতে চরিত্রটি নেগেটিভ কিনা তা বোঝা যাচ্ছে না। কিছুদিন শুট করলে পরিষ্কার হবে।”

অভিনেত্রী আরও জানান, মুখ্য চরিত্রে অভিনয় করতেই হবে- এমন মানসিকতা তিনি কখনো পোষণ করেন না। বরং তাঁর মতে, নায়িকার চরিত্রে কাজ করতে গেলে অতিরিক্ত চাপ সামলাতে হয়, যা এখন তাঁর পক্ষে সম্ভব নয়।

তিনি বলেন, “মেয়েকে রেখে অতটা চাপ নিতে পারব বলে মনে হয় না। তাই চিন্তা-ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছি। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘরে ফিরতে হবে- এই বিষয়টাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

নায়িকা হওয়ার প্রতি তাঁর আগ্রহ রয়েছে কিনা- এমন প্রশ্নে অহনা স্পষ্ট উত্তর দেন,

“নায়িকা হওয়ার কোন লালসা আমার নেই। আমি অভিনেত্রী হতে চাই, চরিত্রকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে চাই। নাম বা প্রচারের জন্য নয়।”

মা হওয়ার আনন্দ, দায়িত্ব আর নিজের পরিচয়- সবকিছুকে সমান্তরাল রেখে নতুন পথচলা শুরু করলেন অহনা দত্ত। দর্শক এখন অপেক্ষায়, নতুন ধারাবাহিকে তাঁকে ঠিক কোন রূপে দেখতে পাবেন।

খিজির হায়াত-নওশাবাসহ ১৫ সদস্যের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

২০২৪ সালে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ভেঙে দিয়ে চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, অভিনেত্রী

সঙ্গীত শিল্পী সোহেলীর হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটি প্রদত্ত হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন সঙ্গীত শিল্পী সোহেলী সুলতানা।

তানজিকা আমিনের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরাম প্রদত্ত গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন ছোট পর্দার

রুনা খানের গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন

ওয়েব সিরিজের সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে গ্লোবাল আইকনিক লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন সময়ের অন্যতম জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক