ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

বলিউড স্টাইলে ধরা দিলেন বিদ্যা সিনহা মিম

আমার বার্তা অনলাইন:
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩২

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয় নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা।

ঢালিউডের গ্ল্যামার গার্ল মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য প্রশংসিত। তবে এবারের লুকটি যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী।

তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করার পর থেকেই কমেন্ট বক্স ভাসছে প্রশংসার জোয়ারে। মিমের লম্বা গড়ন আর স্মার্টনেস তাকে সবসময়ই অন্যদের থেকে আলাদা করে রাখে।

ছবি শেয়ার করে বিদ্যা সিনহা মিম ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

একজন নেটিজেন মিমের এই লুককে সরাসরি 'বলিউড স্টাইল' বলে আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, মিমের ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

আমার বার্তা/এমই

এরকম ক্যারেক্টার হাতছাড়া করা উচিত হবে না: মেহজাবীন

বর্তমান সময়ে ছোট পর্দা কিংবা ওটিটি সব মাধ্যমেই চিত্রনাট্য নির্বাচনে ভীষণ খুঁতখুঁতে মেহজাবীন চৌধুরী। সংখ্যাতত্ত্বের

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন,

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে খুশির উচ্ছ্বাস

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা ও পিকনিক। সকাল

ছোটবেলায় মনে হতো আমার নাক বেশি বোঁচা: সামান্তা

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক নানা বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন এপস্টেইন

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়

দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

নারীর নিরাপত্তা, বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াতের

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

০৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য