ই-পেপার মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৩
বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তবে এখনো দর্শকপ্রিয় ম্যাচটি হওয়ার সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। তাঁর মতে, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেরানো হলে সিদ্ধান্ত বদলে ভারতের বিপক্ষ খেলবে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে রশিদ বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে যদি বাংলাদেশকে ফেরানো হয় এবং পাকিস্তানকে সম্মান দেওয়া হয়।’

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন অবস্থানের সম্মান না দেখিয়ে উল্টো টুর্নামেন্ট থেকেই বাদ দেয় আইসিসি। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তাৎক্ষণিক আইসিসির এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেন এবং সরকার নির্দেশ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা হবে বলেও হুমকিও দিয়ে রেখেছিলেন পিসিবি প্রধান।

শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের প্রতি হওয়া অবিচারের বিপক্ষে থেকে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। তাতেই হুঁশ হয়েছে আইসিসির। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কয়েক হাজার কোটি টাকা লোকসান গুনতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। তাই আইসিসির চাওয়া, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক পিসিবি। অন্যথায় নাকভির বোর্ডকে চরম মূল্য দিতে হবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে আইসিসি। এমন বিবৃতির পরও যে পিসিবি ভারতের বিপক্ষে ম্যাচ খেলছে না সেটা একরকম নিশ্চিত।

রশিদের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত সরকারের হওয়ায় পিসিবির পরিবর্তে পাকিস্তান সরকারের সঙ্গেই যোগাযোগ করা উচিত আইসিসির। ইউটিউব চ্যানেল কট বিহাইন্ডে তিনি বলেন, ‘পিসিবিকে কেন চিঠি দেওয়া হচ্ছে। যত ইচ্ছা পাকিস্তান সরকারকে লিখতে হবে। পিসিবি তো কোনো বিবৃতি দেয়নি (ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রসঙ্গে) বা চিঠিও লেখেনি। পাকিস্তান সরকার না করে দিয়েছে (ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে)। যেমনটা ভারত সরকার তাদের দলকে না করে দেয়। আমাদের সরকারের কথা মানতে হবে। আমরা যেতে পারি না। বাংলাদেশকে ডাকো, আমাদের নিয়ে যাও। সব সমস্যার সমাধান করো।’

আমার বার্তা/এমই

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

সৌদি প্রো লিগ দেখলো আরও একটি নাটক ও উত্তেজনাময় রাত। মাঠের ভেতরে জয়, মাঠের বাইরে

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশ

পাকিস্তানের সিদ্ধান্তে যে প্রভাব পড়তে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে

বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র পাঁচদিন আগে পাকিস্তানের সরকার জানিয়েছে, দেশটির ক্রিকেট দল বিশ্বকাপ খেলবে। তবে

বিশ্বকাপে থাকলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

অনেক জল্পনা-কল্পনা হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল না পাকিস্তান সরকার। আসন্ন টুর্নামেন্টে খেলবে তারা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: ডা. শফিকুর রহমান

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদের নিরাপত্তায়

ভোরে দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত