ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

৭ এপ্রিল বগুড়ার মমো ইনে টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস

সালাম মাহমুদ:
০৫ মার্চ ২০২৬, ১৮:৫৩

সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহৎ আয়োজন ২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ এর জাঁকজমকপূর্ণ আসর এবার অনুষ্ঠিত হবে বগুড়ায়। আগামী ৭ই এপ্রিল ২০২৬ উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী শহর বগুড়ার নান্দিক পাঁচ তারকা হোটেল এন্ড রিসোর্ট মমো ইন-এর উন্মুক্ত মাঠে। এ বছর আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হবে। এই জাঁকজমকপূর্ণ আয়োজনে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নবীন-প্রবীন সঙ্গীতশিল্পী ও কলাকুশলীবৃন্দ।

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ প্রদান উপলক্ষে এর বিস্তারিত জানাতে ৫ই মার্চ দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি., চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অশোকা ফেলো অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, খ্যাতিমান সঙ্গীতশিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, সালাউদ্দিন আহমেদ, টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫ এর প্রকল্প পরিচালক রাজু আলীম সহ দেশ বরেণ্য শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫-এর প্রকল্প পরিচালক রাজু আলীম।

ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বলেন এই মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয় সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে এখানে পক্ষ পাতিত্যের কোনো সুযোগ নেই। এই স্বীকৃতি একজন নবীন শিল্পীকে যেমন প্রেরণা জোগায় তেমনি একজন প্রবীণ শিল্পীকে তার কাজে উৎসাহ দেয়। টিএমএসএস এর প্রতিষ্ঠাতা ড. অধ্যাপিকা হোসনে আরা বেগম বলেন, চ্যানেল আই আমাদেরকে পরিবার মনে করেছে। এই ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে আমাদের সম্পৃক্ত করায় আমরা কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, টিএমএসএস সামাজিক কাজ করে। চ্যানেল আইও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করে এদিক থেকে আমাদের মিল রয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন টিএমএসএস এর এডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ, টিএমএসএস এর চীপ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, শিল্পী মো. খুরশীদ আলম, রফিকুল আলম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।

২০তম টিএমএসএস চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্ ২০২৫ এর ক্যাটাগরিগুলো হলো : আধুনিক গান -শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান -শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান -শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী (২টি), শ্রেষ্ঠ লোক সঙ্গীতশিল্পী (পল্লীগীতি ও মরমী), ছায়াছবির গান -শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান -শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান -শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও -নির্মাতা, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীতশিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ অডিও কোম্পানী, অনলাইন ভিউ (আধুনিক গান)- শ্রেষ্ঠ শিল্পী, অনলাইন ভিউ, (ছায়াছবির গান) -শ্রেষ্ঠ শিল্পী (২টি), অনলাইন ভিউ (লোকসঙ্গীত শিল্পী) -শ্রেষ্ঠ শিল্পী, আজীবন সম্মাননা এবং বিশেষ সম্মাননা-২টি। সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সঙ্গীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হয়েছিল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস্। এই মহৎ উদ্যোগ দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলে এবং বিভিন্ন কলাকুশলীদের কাছ থেকে অর্জন করেছে বিপুল প্রশংসা।

আমার বার্তা/এমই

প্রেম-কষ্ট ও স্বপ্ন সবকিছুই বাস্তবে ফুটে উঠেছে: পূজা চেরি

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নায়িকা পূজা চেরির সিনেমা ‘দম’ এখনো দেশের প্রেক্ষাগৃহে চলমান।  এ

ফারুকীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কাঁদতে কাঁদতে লাইভে অরুণা বিশ্বাস

দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সাবেক সংস্কৃতিবিষয়ক

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

ললিউডের অন্যতম চর্চিত তারজা জুটি হানিয়া আমির ও আসিম আজহার। একসময়ের তুমুল প্রেম, এরপর তিক্ত

আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি: তানজিকা

অভিনেত্রী তানজিকা আমিন। ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকলেও ব্যক্তিজীবন নিয়ে সবসময়ই একটু অন্তরালে থাকতে পছন্দ করেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় দেশের মুখ উজ্জ্বল করতে হবে

২৭ সালের মধ্যে রোহিঙ্গাদের গুডবাই জানানো হবে: শাহজাহান চৌধুরী

শেষ ম্যাচ হেরে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ ভারতের: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডিসি সম্মেলন শুরু হচ্ছে রোববার: ৪৯৮ প্রস্তাব নিয়ে আলোচনা হবে

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

‘আ.লীগের শেষ ১০ বছরে কমপক্ষে ৫০ লাখ কোটি টাকা পাচার হয়েছে’

বিএনপি সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি অনুসরণ করছে: আনু মুহাম্মদ

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান বহরে যুক্ত হবে ৪৭টি উড়োজাহাজ

স্বৈরাচারী আচরণ করলে বিএনপির বিরুদ্ধেও ব্যবস্থা: নজরুল ইসলাম

ঈদের দিন প্রধানমন্ত্রী তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান: আইনমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল

বাজেট ঘাটতি পূরণে ব্যাংক ঋণ অর্থনীতির জন্য আত্মঘাতী: ফাহমিদা খাতুন

গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি: স্থানীয় সরকার মন্ত্রী

বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা