ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জয়া আহসানের অভিনয় আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে: লাবণ্য

আমার বার্তা অনলাইন:
২৩ এপ্রিল ২০২৬, ১৭:২১

প্রথম শ্রেণিতে পড়াকালীন একটি খাদ্যপণ্যের বিজ্ঞাপন দিয়ে তাঁর অভিনয়জীবন শুরু। দেখতে দেখতে এক যুগেরও বেশি সময়ের অভিনয়যাত্রা, তবে বর্তমান সময়ে পর্দায় তাঁর সরব উপস্থিতি নজর কাড়ছে দর্শকদের। বলছি, মডেল ও অভিনেত্রী লাবণ্য চৌধুরীর কথা। ধীরে ধীরে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর অভিনয়ের পরিধি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে চরিত্রের গভীরতাও। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ‘রুবি’ চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় উঠে এসেছেন।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। সিনেমাটির গল্পের ভেতরে রয়েছে যাত্রা, মানুষের সম্পর্ক এবং অদেখা আবেগের নানা স্তর। রুবি চরিত্রটি এক বিশেষ কারণে রাজশাহীগামী ট্রেনে ওঠে, এই যাত্রাই তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। লাবণ্য নিজের অভিনয়ে রুবির ভেতরের দ্বিধা, সংকট ও দৃঢ়তাকে এমনভাবে তুলে ধরেছেন, যা দর্শকদের সহজেই স্পর্শ করে।

লাবণ্য এই ছবিতে যুক্ত হওয়ার গল্পটাও বেশ চমকপ্রদ। শুরুতে শুধুই আগ্রহ ছিল, কিন্তু অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেই তিনি জায়গা করে নিয়েছেন এই তারকাবহুল প্রজেক্টে। এত বড় বড় শিল্পীর সঙ্গে কাজ করার চাপ থাকলেও তিনি এটিকে শেখার সুযোগ হিসেবেই দেখেছেন। এই মনোভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে।

এর আগে ‘কৃষ্ণপক্ষ’, ‘দেবী’ কিংবা ‘মা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে লাবণ্য তাঁর প্রতিভার প্রমাণ দিয়েছেন। প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে। ‘দেবী’ সিনেমায় জয়ার ছোটবেলার চরিত্রে আর কৃষ্ণপক্ষে প্রিয়দর্শিনীর চরিত্রে অভিনয় করেছেন লাবণ্য। এ তারকাশিল্পীর অভিনয় তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তিনি জানান, জয়া আহসানের অভিনয় তাঁকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সেই অনুপ্রেরণাই তাঁকে প্রতিনিয়ত ভালো কাজ করার সাহস জোগায়। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাও তাঁর এগিয়ে যাওয়ার শক্তি।

‘বনলতা এক্সপ্রেস’-এ রুবির চরিত্রটি লাবণ্যের ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। অভিনয় নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে লাবণ্য বলেন, ‘মনোযোগ দিয়ে কাজ করে যেতে চাই। সিনেমায় সবসময় যে নায়িকা হতে হবে তা মনে করি না। তবে একজন সুঅভিনেত্রী হতে চাই; যে কিনা সব ধরনের চরিত্রে অভিনয়ে পারদর্শী। ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে বেশ ভালো সাড়া পেয়েছি। চেষ্টা করেছি রুবি চরিত্রটি ফুটিয়ে তুলতে। সামনে আরও ভালো কাজ করার ইচ্ছা রয়েছে।’

নাটকে কাজ করলে এখন সিনেমায়ই মনোযোগী। নানা নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও তাঁর দেখা মিলছে। আসছে ঈদুল আজহায় হইচইয়ে মুক্তি পাবে তাঁর ওয়েব সিনেমা ‘হেডলাইন’। সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কিছু জানাতে নারাজ এ অভিনেত্রী। অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি পড়াশোনাকেও সমান গুরুত্ব দিচ্ছেন লাবণ্য।

অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা এবং নিষ্ঠা দেখে অনেকেই মনে করছেন, তিনি এই অঙ্গনেই নিজের শক্ত অবস্থান তৈরি করবেন।

আমার বার্তা/এমই

হয়তো এখনো বড় পর্দার জন্য পুরোপুরি উপযুক্ত নই: আইশা খান

বর্তমান সময়ের অন্যতম নন্দিত ও দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নিজস্ব অভিনয়শৈলী, ব্যক্তিত্ব আর স্নিগ্ধতায় খুব

শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়ন করেছেন গায়ক ও গীতিকার তাহসান খান।

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সুনেরাহ

অনুদানপ্রাপ্ত ‘সুরাইয়া’ সিনেমায় প্রথমবার একসঙ্গে শ্যামল-তুষি

সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ থেকে বের হতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, ছাড় দিচ্ছে না ইরান

ঢাকায় আবাসিক হোটেলে মিলল নারী শিক্ষার্থীর মরদেহ

লোডশেডিংয়ে মানুষের কষ্টে সংসদে সরকারের দুঃখ প্রকাশ

এসএসসি পরীক্ষার ২য় দিনে নকল করে বহিষ্কার ১৯ জন, কারিগরি বোর্ডে ১০

এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে ৭৭২২৭ শূন্য পদ, শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি: শিক্ষামন্ত্রী

অনলাইনে আয়ের ফাঁদ, সিআইডির অভিযানে চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আজ ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হতে পারে: বিদ্যুৎ বিভাগ

রাজধানীতেও লোডশেডিং’র সিদ্ধান্ত নিয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানা গ্যাস দেওয়া হবে: জ্বালানী মন্ত্রী

বনানীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২ জন

সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার

মার্চে ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার: দাবি পিআরআইয়ের

বাংলাদেশ ও সেনেগাল সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার

যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ না তুললে হরমুজ খোলা সম্ভব নয় : ঘালিবাফ

শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

জাল-ভুয়া সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বন্ধ ৬ পাটকল এ বছরই বেসরকারি খাতে লিজ দেবে সরকার: পাটমন্ত্রী