ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই সংসদে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একটি জায়গায় উপনীত হয়েছি, দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

দেশের মানুষের স্বার্থ রক্ষায় বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় বসতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সম্মত রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বুধবার (২২ এপ্রিল) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমানের আনীত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমি প্রথমেই বিরোধীদলীয় নেতা এবং বিরোধীদলীয় সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ এখানে আলোচনা করলাম, অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আজকে এই মুহূর্তে আমরা যে সংসদে দাঁড়িয়ে আছি, এটি বহু শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। বাংলাদেশের মানুষের আগামী দিনের সুন্দর একটি ভবিষ্যৎ কীভাবে প্রতিষ্ঠিত হবে, মানুষের সেই আশা-আকাঙ্ক্ষার ওপরে এই সংসদ প্রতিষ্ঠিত। আজকে এই সংসদে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেটি নিয়ে হয়তোবা আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে, নিঃসন্দেহে কেউই আমরা অস্বীকার করছি না বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়টি শুধু বাংলাদেশের জন্য নয়, এই মুহূর্তে বিশ্ব রাজনীতি, বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব বাস্তবতা বিবেচনায় সমগ্র বিশ্বের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে যেভাবেই আমরা বলি না কেন, যে পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বাংলাদেশসহ সমগ্র বিশ্বের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দেশ ও জাতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, আমার দলের পক্ষ থেকে আমি বলতে পারি দেশ ও দেশের মানুষের স্বার্থের ব্যাপারে কেউ যদি কোনো প্রস্তাবনা দেন, আলোচনা করতে চান, পরামর্শ ও সুপারিশ দেন, আমরা যে অবস্থানেই থাকি না কেন সেই প্রস্তাব গ্রহণ করতে এবং সেই প্রস্তাবে আলোচনা করতে আমরা রাজি আছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি সংসদকে অবহিত করতে চাই, সংসদ নেতা হিসেবে অবশ্যই আমরা বিরোধীদলকে আমন্ত্রণ জানাব। তাদের দেওয়া সব প্রস্তাব নিয়ে আলোচনা করব। তাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে, যেটি বাস্তবায়ন করা সম্ভব অবশ্যই আমরা তা করব। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই যে আলোচনা করলে বা যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাআল্লাহ আমরা অবশ্যই সে কাজ করব।

এর আগে, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিকেল তিনটায় সংসদের অধিবেশন শুরু হয়।

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

লিবিয়ার উপ-শ্রমমন্ত্রী জামাল শাবান-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশ‌টি‌তে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন, পরবর্তী ধাপ মৌখিক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৮ম শিক্ষক নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান)

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের ১৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তাদের

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশ বাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শক বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে সময় লাগবে ৬ মাস 

নামেই যুদ্ধবিরতি: লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫ জন

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন, পরবর্তী ধাপ মৌখিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খোলা ‘অসম্ভব’: ইরান

২৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে