ই-পেপার বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

২৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৮

আজ বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ● ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৪ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়।

১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান।

১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব দেন।

১৮৯৬ - নিউইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শন হয়।

১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ওই দেশের এককক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আঙ্কারা শহরে প্রতিষ্ঠিত হয়। মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত হন।

১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়।

১৯৩২ - লন্ডনে শেক্সপিয়ার মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়।

১৯৬১ - ১৯৪০- এর দশকের সেনাপতির পোশাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল দেশটির সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন।

১৯৬৮ - নিউইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ভিয়েতনাম যুদ্ধ বিরোধী ছাত্র-আন্দোলনের এক পর্যায়ে ছাত্ররা প্রশাসনিক ভবনগুলো দখল করে নেন এবং বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেন। ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়।

১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়।

১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়।

১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন।

জন্ম :

১৫৬৪ - উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক।

১৭৭৫ - উইলিয়াম টার্নার, প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট।

১৭৯১ - জেমস বিউকানান, যুক্তরাষ্ট্রের পঞ্চদশ প্রেসিডেন্ট।

১৮৫৮ - ম্যাক্স প্লাঙ্ক, নোবেলজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী।

১৮৬৭ - জোহানেস ফিবিগের, নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী।

১৮৯১ - সের্গেই প্রোকোফিভ, রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক।

১৮৯৩ - জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মৃত্তিকাবিজ্ঞানী।

১৮৯৭ - লাস্টের বি. পিয়ারসন, নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪তম প্রধানমন্ত্রী।

১৮৯৯ - বারটিল অহলীন, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ।

১৯০২ - হাল্ডর লাক্সনেস্‌, নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি।

১৯১৮ - মরিস দরুন, ফরাসি লেখক।

১৯২৭ - অন্নপূর্ণা দেবী, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল ওস্তাদ আলাউদ্দীন খানের কন্যা এবং পণ্ডিত রবি শঙ্করের প্রথম স্ত্রী।

১৯২৮ - শার্লি টেম্পল, মার্কিন অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক।

১৯৪১ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী। পাভো লিপোনেন, ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮তম প্রধানমন্ত্রী।

১৯৫৪ - মাইকেল মুরে, মার্কিন পরিচালক, প্রযোজক ও সমাজসেবী।

১৯৫৫ - জুডি ডেভিস, অস্ট্রেলিয়ান অভিনেত্রী।

১৯৬২ - জন হান্নাহ, স্কটিশ অভিনেতা ও প্রযোজক।

১৯৬৮ - টিমোথি ম্যাকভেই, মার্কিন সন্ত্রাসবাদী, ওকলাহোমা শহরে বোমা হামলার ঘটনার অপরাধী।

১৯৬৯ - মনোজ বাজপেয়ী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৭ - জন সিনা, মার্কিন রেসলার।

১৯৮৯ - নিকলে ভাইডিসোভা, চেক টেনিস খেলোয়াড়।

মৃত্যু :

৭১১ - তৃতীয় চিল্ডেবেরট, ফ্রাঙ্কিশ রাজা।

১৬১৬ - উইলিয়াম শেক্সপিয়ার, ইংরেজি সাহিত্য তথা বিশ্বসাহিত্যের প্রথম সারির নাট্যকার ও সাহিত্যিক। মিগেল দে থের্ভান্তেস, স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার।

১৮৫০ - উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ইংরেজ রোমান্টিক কবি।

১৮৬৮ - নেপালি ভাষার আদি কবি ভানুভক্ত আচার্য।

১৯১৫ - রুপার্ট ব্রুক, ইংরেজ কবি।

১৯৪০ - বাঙালি বহুভাষাবিদ পণ্ডিত ও প্রাবন্ধিক অমূল্যচরণ বিদ্যাভূষণ।

১৯৫১ - চার্লস জি. ডাওস, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০তম ভাইস প্রেসিডেন্ট।

১৯৬৮ - বড়ে গুলাম আলী খান, বিখ্যাত হিন্দুস্থানি খেয়াল সঙ্গীতজ্ঞ।

১৯৭৫ - উইলিয়াম হার্টনেল, ইংরেজ অভিনেতা।

১৯৮১ - জোসেপ প্লা ই কাসাডেভেল, কাতালান সাংবাদিক ও লেখক।

১৯৮৬ - অটো লুডভিগ প্রেমিঙার, ইউক্রেনীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৮৭ - কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার।

১৯৯০ - পাউলেটে গডার্ড, মার্কিন অভিনেত্রী ও সমাজসেবী।

১৯৯২ - ভারত-রত্ন সত্যজিৎ রায়, বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক, চিত্রকর।

১৯৯৩ - শ্রীলংকার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন।

১৯৯৭ - ডেনিস কম্পটন, ইংরেজ ক্রিকেটার।

২০০৭ - বরিস ইয়েল্টসিন, রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।

২০১৪ - পাট্রিক স্টান্ডফরড, ইংরেজ সুরকার ও শিক্ষক।

২০২০ - ঊষা গাঙ্গুলি, প্রখ্যাত ভারতীয় নাট্য পরিচালক-অভিনেত্রী।

২২ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা 

আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ● ০৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩ জিলকদ ১৪৪৭। আজকের

২১ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা  

আজ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ● ০৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ● ২ জিলকদ ১৪৪৭। আজকের

২০ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা  

আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ● ০৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ●  ১ জিলকদ  ১৪৪৭। আজকের

১৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

  আজ রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ● ০৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ৩০ শাওয়াল ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে কমলো সোনা ও রুপার দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২য় দফা সংলাপে বাধা ৩টি : পেজেশকিয়ান

হরমুজ প্রণালী থেকে মাইন অপসারণে সময় লাগবে ৬ মাস 

নামেই যুদ্ধবিরতি: লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫ জন

চট্টগ্রাম ওয়াসার খনন কাজের সময় মাটি ধস, ২ শ্রমিক নিহত

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি

অবৈধ কর্মীদের বিশেষ বৈধকরণ সুযোগ দিতে লি‌বিয়াকে অনুরোধ

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলছে

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় পাস ১৪৯৪২ জন, পরবর্তী ধাপ মৌখিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের মধ্যে হরমুজ প্রণালী খোলা ‘অসম্ভব’: ইরান

২৩ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

হ্যাপি আর্থ ডে: আমাদের গ্রহ, আমাদের দায়িত্ব

একজন অতিরিক্ত আইজিপিসহ ২৩ কর্মকর্তার রদবদল

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে