ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

ইবি প্রতিনিধি:
২২ এপ্রিল ২০২৬, ১৬:৫০

উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাদ্দাম হোসেন হল প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ব্র্যাকনেট লিমিটেড ও অপটিমাল টেকনোলজি (প্রাইভেট) লিমিটেডের সঙ্গে হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় সম্পাদিত চুক্তির ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন পরিচালিত এ প্রকল্পের আওতায় ইবি ছাড়াও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও উচ্চগতির নেটওয়ার্ক স্থাপন করা হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. টি. এম. মিজানুর রহমান, লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. গাজী মোঃ আরিফুজ্জামান খান, উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. রাশেদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট প্রফেসর ড. এ. কে. এম. শামছুল হক সিদ্দিকী, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ হাফিজুর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহা. শরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এ. কে. এম. শরীফ উদ্দীন এবং অপটিমাল টেকনোলজি প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী মোঃ এমরান খানসহ সংশ্লিষ্টরা।

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ শাহজাহান আলী জানান, প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিটি কক্ষে একটি করে রাউটার স্থাপন করা হবে। কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা সেই রাউটারের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবে এবং রাউটারগুলো মেশ নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত থাকবে। পর্যাপ্ত ব্যান্ডউইথের কারণে শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল সিস্টেম উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং শিক্ষার্থীরা এর সুফল ভোগ করতে পারবে।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষ, ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, শিক্ষাঙ্গনসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড,

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার (২২

‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ

চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় কলেজের ক্লাস ও

ইবিতে ছাত্রদল কর্মীর হাতে ব্যানার ছেঁড়ার সূচনা, খালেদা জিয়ার ছবি অবমাননার অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও জাতীয় পতাকা সংবলিত ব্যানার ছিড়ে ফেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে

স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে সরকারের একগুচ্ছ মহাপরিকল্পনা

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ বিমানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী