ই-পেপার রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩৩

বাতাসে ছড়ানো থাকে যক্ষ্মার জীবাণু! রপ্ত করুন এই ৫ অভ্যাস

আমার বার্তা অনলাইন
২৯ মার্চ ২০২৬, ১০:৪৫

বাতাসের মাধ্যমে এক জনের শরীর থেকে অন্যের শরীরে ছড়ায়—এমনই ভয়ঙ্কর রোগ হলো যক্ষ্মা বা টিউবারকিউলোসিস (টিবি)। কিন্তু সেই রোগ নিয়ে যথেষ্ট সচেতনতা নেই। এটি এমনই এক সংক্রামক রোগ, যা মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাক্টেরিয়ার সংক্রমণের ফলে হয়। যা মূলত ফুসফুসকে আক্রমণ করে।

তবে শরীরের অন্যান্য অংশ যেমন কিডনি, মেরুদণ্ড বা মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে। তাই যক্ষ্মার থেকে শরীরকে সুরক্ষিত রাখা একান্ত প্রয়োজন।

রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে এই রোগ আরও সহজে শরীরকে আক্রমণ করতে পারে। তাই শরীরে যথেষ্ট পুষ্টির জোগান দিতে পারলে এই রোগ থেকে দূরে থাকা বা দ্রুত সেরে ওঠা যায়। কোন কোন অভ্যাস রপ্ত করা দরকার?

১. প্রোটিন সমৃদ্ধ খাবার, টাটকা ফলমূল, শাকসব্জি খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করা প্রয়োজন। গোটা দানাশস্য, মিলেট, ডাল, বাদাম, বীজ ইত্যাদি রাখতে হবে রোজের পাতে। অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার থেকে দূরে থাকতে হবে। নুন ও চিনিযুক্ত খাবার, বেশি ভাজাভুজি ইত্যাদি খেলে অন্ত্রের ক্ষতিকর ব্যাক্টেরিয়াগুলো পুষ্ট হয়। এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। তাই সুষম আহারের দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।

২. সূ্র্যালোকের সংস্পর্শে থাকতে হবে। রোজ ১৫-২০ মিনিট রোদে থাকলে শরীরে ভিটামিন ডি উৎপাদন হবে। টিবির সঙ্গে লড়াই করার জন্য সক্ষম কোষগুলি এর ফলে সক্রিয় হবে। তাতে রোগের ঝুঁকি কমবে, বা রোগ দ্রুত নিরাময় হবে।

৩. শরীর যেন জলশূন্যতায় না ভোগে। পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে শরীর থেকে দূষিত পদার্থ বার করতে হবে। শরীর দ্রুত সেরে ওঠার সুযোগ পাবে এর ফলে।

৪. সঠিক সময়ে পর্যাপ্ত পরিমাণে না ঘুমোলে শরীর দুর্বল থাকে। স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যরক্ষা করাও কঠিন হয়ে যায়। ঘুমের সময়ে শরীর ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে এবং নতুন শক্তি সঞ্চয় করে। গভীর ঘুমের সময়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা বিশেষ কিছু প্রোটিন (সাইটোকাইন) তৈরি করে, যা টিবি ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

৫. ঘরে হাওয়া চলাচলের সুব্যবস্থা রাখতে হবে। রোজ অন্তত দু’বার ৩০ মিনিটের জন্য সামনাসামনি থাকা জানালা ও দরজাগুলো খুলে দিন। এতে ঘরে ‘ক্রস-ভেন্টিলেশন’ বা বাতাস চলাচলের পথ তৈরি হবে। টিবির জীবাণু বদ্ধ বাতাসে বেশি ক্ষণ টিকে থাকে। নিয়মিত বিশুদ্ধ বাতাস চলাচল করলে ঘরের বাতাসে জীবাণুর ঘনত্ব প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়।

রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত: স্বাস্থ্যমন্ত্রী

আইসিইউ ভেন্টিলেটরের অভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুষ্কৃতি ও দুর্নীতি-সন্ত্রাসমুক্ত করতে চাই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সম্পূর্ণরূপে দুষ্কৃতিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং সন্ত্রাসমুক্ত করার আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ

সাত দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব কিডনি দিবস ২০২৬ উপলক্ষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এগিয়ে ভ্যান্স

মধ্যপ্রাচ্যের ৩ দেশের আকাশ সুরক্ষায় সহায়তা দেবে ইউক্রেন, বিলিয়ন ডলারের চুক্তি

খেলাকে জিম্মি না করার অনুরোধ বিসিবি পরিচালকের

মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন ৩৫০০ মার্কিন সেনা

১৪ হাজার কর্মী ছাঁটাই করছে নোকিয়া

খাবারের অভাবেই ভূমধ্যসাগরে মারা গেছেন সুনামগঞ্জের ১০ জন

ফ্রেন্ডশিপ পাইপলাইনে ভারত থেকে আসছে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

আপন রূপে ফিরছে ঢাকা, সকাল থেকেই সড়কে অফিসগামী মানুষের ভিড়

সচিবালয়ে ঢুকেই দফতরে দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

তেহরানে একাধিক বিকট বিস্ফোরণ, বের হচ্ছে ধোঁয়ার কুণ্ডলি

এক-এগারোর নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য, তালিকায় প্রভাবশালী নাম

তিন শব্দে ভারতীয় মুসলমানদের অবস্থা তুলে ধরলেন মাহমুদ মাদানী

বাতাসে ছড়ানো থাকে যক্ষ্মার জীবাণু! রপ্ত করুন এই ৫ অভ্যাস

সাতসকালে দিনাজপুরের সড়কে ঝরে গেল দুই প্রাণ

শাহজালালে বিমানের শৌচাগার থেকে ১৮ কেজি স্বর্ণ জব্দ

এবার জব্দ পেট্রোল গায়েব করে দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ

তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা