ই-পেপার বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৮:০৯
ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলন

ব্যাংককে বিশ্ব চক্ষু সম্মেলনে সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি। বিশ্বব্যাপী দৃষ্টি প্রতিবন্ধিতা নিরসন এবং চক্ষু স্বাস্থ্যের উন্নয়নের লক্ষ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এই 'বিশ্ব চক্ষু সম্মেলন' (ওয়ার্ল্ড সামিট ফর আই কেয়ার)।

৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলা এই বৈশ্বিক সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের নেতৃত্বে বাংলাদেশের ৫ সদস্যের প্রতিনিধি দল‌ অংশ নেয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত মূল প্রবন্ধ (কি-নোট স্পিচ) উপস্থাপন করেন। বক্তব্যে তিনি আগামী দিনে বৈশ্বিক চক্ষু স্বাস্থ্যের টেকসই উন্নয়নে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং এ বিষয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশে চক্ষু সেবার অগ্রগতি এবং বিশ্বজুড়ে এই খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।

সম্মেলনের আয়োজক সংস্থা 'ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস' (IAPB)। তারা বিশ্বের বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর একটি শক্তিশালী ফোরাম।

উল্লেখ্য যে, ২০১৩ সালে এই সংস্থাটি ড. এম এ মুহিতকে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আই হেলথ হিরো’ হিসেবে নির্বাচিত করেছিল।

পেশাগত জীবনে একজন চক্ষু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুহিত গত ২৫ বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে অন্ধত্ব নির্মূলে কাজ করে যাচ্ছেন। সম্মেলনে তাঁর অংশগ্রহণ বৈশ্বিক চক্ষু স্বাস্থ্য নীতি নির্ধারণে বাংলাদেশের জোরালো অবস্থানকে আরও সুসংহত করেছে।

আমার বার্তা/এমই

রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। এ পর্যন্ত রাজশাহীসহ বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আগামী রোববার (৫ এপ্রিল) থেকে উপজেলা পর্যায়ে রোগটির টিকাদান

৯ মাসের পরিবর্তে ৬ মাস থেকে হামের টিকা পাবে শিশুরা: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রুটিন টিকাদান কর্মসূচির বাইরে অতিরিক্ত একটি বিশেষ ক্যাম্পেইন শুরু করতে

স্বাস্থ্যখাতে ৫ বছর মেয়াদি যৌথ কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে

দেশের স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ২ কোটি ১৩ লক্ষ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় চ্যালেঞ্জ ব্রিটিশ আইনি সেবা প্রতিষ্ঠানের

বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত সংসদ

সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক: বাণিজ্যমন্ত্রী

১৩৩ অধ্যাদেশ যাচাই: ২০টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির

অভিভাবকদের গান-বাজনায় বাধ্য করা ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন: হেফাজত

ঢাকায় সাবেক আলজেরীয় রাষ্ট্রপতি লিয়ামিন জেরুয়ালের প্রতি শ্রদ্ধা নিবেদন

বিসিবি থেকে পদত্যাগ করলেন আরেক পরিচালক ইয়াসির ফয়সাল

সম্মিলিতভাবে অন্ধত্ব নিরসনের অঙ্গীকার করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ কয়লাসহ আটক ৩

এসএসসি পরীক্ষার জন্য ঢাকা বোর্ডের জরুরি নির্দেশনা

দেশে বর্তমানে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে বিদ্যুৎমন্ত্রী

সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি

আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী

সেদিন সংবিধান ‘ছুড়ে ফেলা’ নিয়ে ঠিক কী বলেছিলেন খালেদা জিয়া

দেশে বিদ্যুৎকেন্দ্র ১৩৬, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার মেগাওয়াট

সাইয়েদ আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পদে নিয়োগ

প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন: রসিক প্রশাসক