ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

ইলন মাস্কসহ ১২ ধনকুবেরের সম্পদ ৪০০ কোটি মানুষের সম্পদের চেয়ে বেশি: অক্সফাম

আমার বার্তা অনলাইন
১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৭

২০২৫ সালে বিশ্বজুড়ে ধনকুবেরদের (বিলিয়নিয়ার) সম্মিলিত সম্পদের পরিমাণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনের আগে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটি সতর্ক করেছে যে ধনাঢ্যদের সম্পদের এই পাহাড় রাজনীতিতে ‘চরম বিপজ্জনক’ পরিণতি ডেকে আনবে। সেখানে বলা হয়েছে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কসহ শীর্ষ ১২ জন ধনকুবেরের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা বিশ্বের অতিদরিদ্র অর্ধেক মানুষের (প্রায় ৪০০ কোটি মানুষ) মোট সম্পদের চেয়ে বেশি।

প্রতিবছরই দাভোস সম্মেলেনের আগে প্রতিবেদন প্রকাশ করে অক্সফাম। এবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির কারণে ধনকুবেরদের ভাগ্য নাটকীয়ভাবে বদলে গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের এক বছরের মধ্যে অতিধনীদের সম্পদ ১৬ দশমিক ২ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। অক্সফাম বলছে, টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কসহ শীর্ষ ১২ জন ধনকুবেরের হাতে যে পরিমাণ সম্পদ রয়েছে, তা বিশ্বের অতিদরিদ্র অর্ধেক মানুষের (প্রায় ৪০০ কোটি মানুষ) মোট সম্পদের চেয়ে বেশি।

অক্সফাম বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করার পক্ষে জোরালো অবস্থান এবং করপোরেট কর বৃদ্ধির চুক্তিগুলো ক্ষুণ্ন করার পদক্ষেপ বিশ্বজুড়ে ধনকুবেরদের আরও ধনী হওয়ার সুযোগ করে দিয়েছে। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোর জন্য নির্ধারিত ১৫ শতাংশ ন্যূনতম করহার থেকে মার্কিন কোম্পানিগুলোকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে সংস্থাটি।

অক্সফামের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেন, ‘ধনী ও সাধারণ মানুষের মধ্যে ক্রমবর্ধমান ব্যবধান একটি রাজনৈতিক ঘাটতি তৈরি করছে, যা অত্যন্ত বিপজ্জনক। তিনি সতর্ক করে বলেন, অঢেল অর্থ এখন রাজনৈতিক ক্ষমতা কেনার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

অক্সফামের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বের শীর্ষ ধনীরা এখন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণ করছেন। উদাহরণ হিসেবে ইলন মাস্কের ‘এক্স’ (সাবেক টুইটার) কেনা এবং অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ‘দ্য ওয়াশিংটন পোস্টে’ মালিকানার কথা বলা হয়েছে। অক্সফামের মতে, এই ক্ষমতা ধনকুবেরদের হাতে সাধারণ মানুষের ভবিষ্যৎ নির্ধারণের চাবিকাঠি তুলে দিচ্ছে, যা গণতন্ত্র ও নাগরিক অধিকারের জন্য হুমকিস্বরূপ।

এদিকে ট্রাম্পের আগমনের খবরে দাভোসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গতকাল রোববার প্রায় ৩০০ বিক্ষোভকারী সেখানে জড়ো হয়ে প্রতিবাদ জানান। তাঁদের অনেকের মুখে ছিল ইলন মাস্ক ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মুখোশ।

সুইজারল্যান্ডের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির যুব শাখা ইয়াং সোশ্যালিস্টসের নাথালি রুয়াস বলেন, ‘গণতান্ত্রিক বৈধতা ছাড়াই দাভোসে বসে গুটিকয়েক মানুষ পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

আমার বার্তা জেএইচ

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে।

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্রের বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডার থেকে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ছয়টি শক্তিশালী পারমাণবিক বোমা নিয়ে নতুন

ইরানে হামলা করে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উ. কোরিয়া

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, তেহরানের ওপর এ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

মির্জাপুরে গ্যাস সংযোগ অভিযান

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক