ই-পেপার সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৫:২০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আবার ইরান ও ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর বিরুদ্ধে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেন সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নেবে। এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও বাড়াবে। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে প্রেস টিভি।

এর আগে ডোনাল্ড ট্রম্প এক পোস্টে দাবি করেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে ‘পূর্ণ নৌ অবরোধ’ শুরু করবে এবং যে কোনো জাহাজ প্রবেশ বা বের হলে তা আটকে দেওয়া হবে। ট্রাম্পের এমন বিবৃতির পরেই এ ঘোষণা দিয়েছে ইয়েমেন।

সোমবার (১৩ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন কোনো আগ্রাসন বা নৌ-পর্যায়ের উত্তেজনা সৃষ্টি হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা, জ্বালানির দাম এবং পুরো বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে সামরিক সংঘাতকে সমুদ্রপথে নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের ব্যর্থতাই প্রমাণ করে।

এতে ২০২৫ সালের জুন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে দুই দফা যুদ্ধের উল্লেখ করে বলা হয়, ট্রাম্প ও তার মিত্ররা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে উৎখাত করতে চেয়েছিল।

ইয়েমেনের মন্ত্রণালয় আরও বলেছে, এখন ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি সফল হবেন না। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক আলোচনায় ইরানের অবস্থান ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর জন্য একটি বিজয়।

তাদের দাবি, যুক্তরাষ্ট্র সামরিকভাবে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে।

এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সতর্ক করেছে, কোনো সামরিক জাহাজ এই প্রণালি অতিক্রম করলে তা দুই সপ্তাহের যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

ডোনাল্ড ট্রাম্পেরে হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, হুমকির ভাষা ইরানের ওপর কাজ করে না। ইরান ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকেই সামরিক, অর্থনৈতিক বা রাজনৈতিক কোনো চাপের কাছে নতি স্বীকার করেনি।

তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, আপনি যুদ্ধ চাইলে আমরা লড়ব, আর যুক্তি চাইলে যুক্তি দিয়ে জবাব দেব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত করব না।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টার আলোচনার পরও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শর্তের কারণে কোনো চুক্তি হয়নি। ইরানি প্রতিনিধিদল একাধিক প্রস্তাব দিলেও মার্কিন পক্ষ এসব প্রস্তাবের অগ্রগতি বাধাগ্রস্ত করেছে।

ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় লেবাননে ২০৫৫ জন এবং যৌথ বাহিনীর হামলায় ইরানে ২০৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশ দুটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আমার বার্তা/এমই

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

চলমান যুদ্ধে ইরানকে চাপে রাখতে দেশটির বন্দরগুলো অবরোধের যে পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, তাতে যোগ দিচ্ছে

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য ডোনাল্ড ট্রাম্পকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

তুরস্ককে দখলদার ইসরায়েল নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি

ইসরায়েলি কর্মকাণ্ড অত্যাচার, সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন এরদোয়ান

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘অত্যাচার’ বলে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুলের হাসপাতালে চাঁদাবাজির মামলায় চার আসামি ৪ দিনের রিমান্ডে

ইরানের বন্দর অবরোধের মার্কিন পরিকল্পনায় যোগ দিচ্ছে না যুক্তরাজ্য

একদিনে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মানসিক ভারসাম্যহীন ট্রাম্পকে পদচ্যুত করুন: সাবেক সিআইএপ্রধান

ব্যাংক ঋণনির্ভর বাজেট না দেওয়ার পরামর্শ ব্যবসায়ী-অর্থনীতিবিদদের

তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: তার্কিস পররাষ্ট্রমন্ত্রী

‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ ও ইরানে হামলা হলে যুদ্ধে জড়াবে ইয়েমেন

ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে কনস্টেবলের মৃত্যু

জিডিপির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্দোলন শুরু হয়ে গেছে, এখন সফলতা দিতে হবে: জামায়াত আমির

বাজেটে ব্যবসায়ীদের ওপর খড়গ নামবে না: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

অবসরপ্রাপ্ত বিচারপতিদের লোভনীয় পদে নিয়োগে সুপ্রিম কোর্টে ধাক্কা লাগবে

সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯টি খাতে ব্যয় কমাল সরকার

তরুণদের জীবনের বড় একটা সময় খেয়ে ফেলছে বিসিএস: ডা. জাহেদ

ঢাবির আইন বিভাগের ৫৩তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

ইলিশের বাজারে আকাল, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত

দুই ক্যাটাগরির ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য ভারতের সুখবর

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি: নাহিদ ইসলাম