ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের কাছে ইউরেনিয়াম হস্তান্তরের কোনও পরিকল্পনা নেই: ইরান

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১৩:০৭

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনও দেশের কাছে স্থানান্তর করা হবে না এবং তা যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোর কোনও পরিক্ল্পনাও নেই। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-তে কথা বলার সময় ইসমাইল বাঘাই জানান, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচির সাম্প্রতিক বক্তব্য ৮ এপ্রিল ঘোষিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধবিরতির কাঠামোর মধ্যেই ছিল। এটি নতুন কোনও কূটনৈতিক আলোচনার সূচনা নয়।

এর আগে শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি বলেছিলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতির পুরো সময়জুড়ে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত’ থাকবে।

পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থান স্পষ্ট করে বাঘাই বলেন, শুক্রবার লেবাননে যুদ্ধবিরতির পর তেহরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে উল্লিখিত নিরাপদ চলাচলের শর্তগুলো প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোর ক্ষেত্রে প্রয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমরা নতুন কোনও চুক্তিতে পৌঁছাইনি। ৮ এপ্রিল যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, এটি সেই চুক্তিই।

বাঘাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন, যুদ্ধবিরতির শুরু থেকেই তারা লেবাননে এর শর্তাবলী কার্যকর করার প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। ইরানের দাবি, ৮ এপ্রিলের চুক্তিতে এই বিধানটি অন্তর্ভুক্ত ছিল। যদিও ওয়াশিংটন ও জেরুজালেম ইরানের এই ভাষ্য প্রত্যাখ্যান করেছে।

মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে অবরোধ বজায় রাখলে ইরান ‘পাল্টা ব্যবস্থা’ নেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাঘাই। তিনি জানান, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে কোনও আলোচনা হয়নি। তবে পাকিস্তান নেতৃত্বাধীন মধ্যস্থতার প্রচেষ্টা সংঘাত নিরসন ও ইরানের স্বার্থ রক্ষায় অব্যাহত রয়েছে।

ইরানের ভূখণ্ডে যৌথ হামলার পর গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান হরমুজ প্রণালিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট জাহাজ চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করে। এরপর গত সপ্তাহে ইসলামাবাদে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় যুক্তরাষ্ট্রও পাল্টা অবরোধ আরোপ করে, যা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজগুলোর চলাচল বন্ধ করে দেয়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে শুক্রবার উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানা গেছে, এই সপ্তাহান্তে অর্থাৎ সম্ভবত রবিবার পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা হতে পারে। - সূত্র: সিনহুয়া

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে নিজেদের জবাব পাঠিয়ে দিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান হামলা বন্ধের দাবিতে তেল আবিবের

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের তিন দেশ ড্রোন হামলা হয়েছে। এই

ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

ইরানের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন স্থাপনা ও জাহাজে ‘ভারী হামলা’ চালানো হবে বলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই