ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জীবনবৃত্তান্ত

আমার বার্তা অনলাইন
১৮ এপ্রিল ২০২৬, ১৩:১৭

সালাহউদ্দিন আহমদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার (বর্তমানে পেকুয়া উপজেলা) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৌলভী ছাঈদুল হক এবং মাতা বেগম আয়েশা হক। তিনি পরিবারের দুই ভাই ও তিন বোনের মধ্যে চতুর্থ সন্তান।

তাঁর শিক্ষা জীবন ছিল কৃতিত্বপূর্ণ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ছাত্রজীবনে তিনি মেধাবী বিতার্কিক হিসেবে পরিচিত ছিলেন। ছাত্রাবস্থায় তাঁর রাজনৈতিক জীবনও ছিল উজ্জ্বল, সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে আশির দশকে স্বৈরশাসন বিরোধী সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সালাহউদ্দিন আহমদ বর্ণাঢ্য রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ারের অধিকারী। তিনি কয়েকবছর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন। সপ্তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি বেশ কয়েকবছর ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে একটানা তিনবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর কার্যকালে দেশের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে গণতন্ত্র রক্ষার আন্দোলনের সময় তিনি দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে অত্যন্ত সাহসিকতার সাথে ভূমিকা পালন করেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের হাল ধরে তিনি তৃণমূলের কর্মীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে দলের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৫ সালের ১০ই মার্চ তৎকালীন ফ্যাসিবাদী সরকার কর্তৃক গুমের শিকার হয়ে দীর্ঘ প্রায় সাড়ে নয় বছর নির্বাসিত জীবন যাপন করতে বাধ্য হন। ৫ আগস্ট ২০২৪ এর ছাত্র-গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন হলে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

দেশে প্রত্যাবর্তনের পর তিনি জাতীয় ঐক্য ও রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক রাজনৈতিক সংলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের মধ্যে আস্থা ও সমঝোতা তৈরিতে অবদান রাখেন। এই সংলাপসমূহ বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় প্রত্যাবর্তনের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে তাঁর বিচক্ষণতা, সংলাপ দক্ষতা এবং বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রশংসিত হয়।

তিনি বিভিন্ন সময়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় এবং বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, দ্বিপাক্ষিক বৈঠক ও কনফারেন্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

বর্তমান জাতীয় সংসদে তাঁর সাংবিধানিক জ্ঞান, সুদূরপ্রসারী চিন্তাভাবনা এবং গঠনমূলক আলোচনায় সক্রিয় অংশগ্রহণ সংসদের কার্যক্রমকে আরো প্রাণবন্ত ও কার্যকর করে তুলছে। দেশের সংবিধান ও রাষ্ট্র পরিচালনার কাঠামো সম্পর্কে তাঁর সুগভীর অনুধাবন বিভিন্ন জটিল জাতীয় ইস্যু সমাধানে অবদান রাখছে।

সালাহউদ্দিন আহমদ অবসরে বই পড়তে এবং বাগান করতে পছন্দ করেন। তিনি একজন দক্ষ সংগঠক এবং স্পষ্টভাষী নেতা হিসেবে পরিচিত। তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে জাতীয় রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী হাসিনা আহমেদ, যিনি নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং একজন সফল নারী নেত্রী।

বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোবৃত্তি পরিহার করতে হবে দিল্লিকে: রিজভী

প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে এনসিপি

আসন্ন স্থানীয় সরকারের নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক

মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে কাজ করছে সরকার : রিজভী

মানুষের মুখে হাসি ফোটানো এবং কোন শ্রেণি-পেশার মানুষ যেন বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়েই

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

শিবিরের যারা প্রকাশ্যে এসেছে, আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি। কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই