ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১০:১৪

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। হামলায় আহত হয়েছেন আরো অনেকে।

দক্ষিণ লেবানের সাকসাকিয়েহ শহরে চালানো এক হামলায় অন্তত সাতজন নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একটি মেয়ে শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন, যাদের মধ্যে তিনটি শিশুও আছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আইডিএফের দাবি, ওই এলাকায় সামরিক কাজে ব্যবহৃত একটি স্থাপনা লক্ষ্যবস্তু ছিল। বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমাতে নির্ভুল অস্ত্র ও আকাশপথে নজরদারি ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। ইসরায়েল দক্ষিণ লেবাননে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের দাবি, এসব হামলার লক্ষ্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো ও সদস্যরা।

শনিবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

এদিকে নাবাতিয়েহ এলাকায় মোটরসাইকেলে চালানো আরেক হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং তার ১২ বছর বয়সী মেয়ে আহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দাবি, প্রথম হামলার পর সরে যাওয়ার সময় আবারো ড্রোন হামলা চালানো হয়, যাতে বাবা নিহত হন। পরে তৃতীয় দফায় মেয়েটিকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। শিশুটির অস্ত্রোপচার করা হচ্ছে।

অন্যদিকে হিজবুল্লাহও উত্তর ইসরায়েলে ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ হামলায় তিনজন সেনা আহত হয়েছেন, যাদের একজনের অবস্থা গুরুতর।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তবে নিহতদের মধ্যে কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক নাগরিক, সে তথ্য আলাদা করে জানানো হয়নি।

সীমান্তঘেঁষা লেবাননের কিছু এলাকা এখনো ইসরায়েলের দখলে রয়েছে। ইসরায়েল বলছে, উত্তরাঞ্চলের সীমান্ত এলাকায় ‘হিজবুল্লাহমুক্ত নিরাপত্তা বলয়’ গড়তেই এসব অভিযান চালানো হচ্ছে।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এরপরও ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে আসছে। গত ২ মার্চ হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালানোর পর নতুন করে উত্তেজনা বেড়ে যায়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় মোট ২ হাজার ৭৯৫ জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ১৭ সেনা ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উত্তর ইসরায়েলেও নিহত হয়েছেন আরও দুই বেসামরিক ব্যক্তি।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। রুশ বাহিনির হয়ে যুদ্ধ করতে গিয়ে

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে অবশেষে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন

কপ-৩১ ঘিরে বৈশ্বিক সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার রাষ্ট্রাচারে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি ডিজে সঞ্জয়

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

একই দিনে সারা বিশ্বে ঈদ পালনের মতবাদে বিশ্বাসীরা ধর্ম ও বিজ্ঞান বিরোধী

বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী

ইরান ইস্যুতে হতাশা, আরেক দেশের সব সমৃদ্ধ ইউরেনিয়াম লুটে নিলেন ট্রাম্প