ই-পেপার শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৬, ০৯:৪০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের নেতাদের অনুরোধে ইরানের ওপর ‘পূর্বনির্ধারিত’ হামলা স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘একটি চুক্তি হতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্য ও এর বাইরের সব দেশের জন্যই গ্রহণযোগ্য হবে।’

তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে থমকে থাকা আলোচনায় ঠিক কী ধরনের অগ্রগতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। ট্রাম্প জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো আঞ্চলিক নেতাদের মধ্যস্থতার কারণেই তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘আমি যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যানিয়েল কেইন এবং মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছি যে, আগামীকাল ইরানে আমাদের যে নির্ধারিত হামলা চালানোর কথা ছিল, তা আমরা করছি না।’

তবে একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ইরানের ওপর পূর্ণমাত্রায় বড় ধরনের হামলা চালানোর জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধের সূত্রপাত হয়। এতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।

দাবি ও পাল্টা দাবি

ট্রাম্পের দাবি, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ জরুরি ছিল। সোমবারের পোস্টে পরমাণু অস্ত্রকে ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, ‘এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হবে—ইরান কোনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না।’

পরমাণু কর্মসূচির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও নৌবাহিনী ভেঙে দেওয়া এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে তেহরানের সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে ইরান এই দাবিগুলোকে ‘অতিরিক্ত’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তাদের জব্দ করা বিদেশি সম্পদ অবমুক্ত করতে হবে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

এর আগে সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার সরকার যে কোনো মূল্যে দেশের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, ‘সংলাপ মানে আত্মসমর্পণ নয়। ইরান মর্যাদা ও কর্তৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে এবং জনগণের আইনি অধিকার থেকে এক চুলও পিছপা হবে না।’ - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা, ৩ ভারতীয় নিহত

ওমান উপসাগরে একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ হামলায় প্রাণ হারিয়েছেন তিনজন

আরও বিস্তৃত হতে পারে মধ্যপ্রাচ্য সংকট: জাতিসংঘের সতর্কতা

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সতর্ক করেছেন যে, মধ্যপ্রাচ্য একটি গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে, যার

বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত দেশটির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার

দক্ষিণ আফ্রিকায় বস্তিতে বন্দুক হামলা, নিহত ১২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বস্তিতে বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতলো বাংলাদেশ

পয়েন্ট অব সেলস মেশিন আমদানিতে আগাম কর শূন্য শতাংশ করার প্রস্তাব

শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান

২০২৬-২৭ সালের বাজেটের প্রস্তাবিত অর্থবিলে স্বাক্ষর করলেন রাষ্ট্রপতি

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

সৌর বিদ্যুৎ খাতের উপকরণ আমদানিতে ২০৩১ সাল পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব

১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

চিপ শিল্প গড়ে তুলতে ২০৩১ পর্যন্ত কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

৬ নবজাতকের মৃত্যুতে আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

বাজেট ২০২৬-২৭: যেসব খাতে মওকুফ হচ্ছে ১০০ শতাংশ কর 

বাজেট ২০২৬-২৭: মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু

বাজেটে সিম ট্যাক্স প্রত্যাহারের প্রস্তাব, সুফল পাবেন না গ্রাহকরা

নতুন বাজেট: বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০ দিনের মধ্যেই ভিসা