ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ভিসানীতিতে ৬ ধরনের পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৪:০১

ভিসানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশটির ভিসা পাওয়া আগের চেয়ে সহজ হয়েছে। ভ্রমণকারীদের আকৃষ্ট করা এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে এসব পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার (৪ জুলাই) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা সম্প্রসারণ থেকে শুরু করে সম্পত্তির মালিকানাভিত্তিক রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ, ২০২৬ সালে আমিরাতের প্রবেশ এবং বসবাসের অনুমতিসংক্রান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে।

অন-অ্যারাইভাল ভিসা

সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তাবিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ (আইসিপি) ছয়টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করেছে। এর ফলে এসব দেশের নাগরিকরা ১৪ ও ৬০ দিনের মেয়াদের ভিসা সহজেই পাবেন।

আগে শুধু ভারতীয় নাগরিকরা এ সুবিধা পেতেন। বর্তমানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, কেনিয়া ও দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়া আইসিপির তালিকায় বলা হয়েছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর পাশাপাশি এখন সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও কানাডার নাগরিকরাও এ সুবিধা পাবেন।

৪৮ ঘণ্টায় পর্যটন ভিসা

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে পর্যটকরা মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দুবাইয়ের একবার প্রবেশের ট্যুরিস্ট ভিসা পাবেন। গত মাসে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানিয়েছে, অনুমোদিত পর্যটন প্রতিষ্ঠানের মাধ্যমে এ ভিসার আবেদন করা যাবে। ভিসার মেয়াদ হবে ৩০ থেকে ৬০ দিন।

রেসিডেন্সি ভিসা

আমিরাতে বিনিয়োগকারীদের জন্য দুই বছর মেয়াদি রেসিডেন্সি ভিসার নিয়ম হালনাগাদ করা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের জন্য সর্বনিম্ন সাড়ে সাত লাখ দিরহাম, অর্থাৎ প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সম্পত্তি থাকা বাধ্যতামূলক ছিল। বর্তমানে এ শর্ত তুলে দেওয়া হয়েছে। তবে আবেদনকারীর নামে আমিরাতে একক মালিকানাধীন সম্পত্তি থাকতে হবে।

আবেদনকারীর যৌথ মালিকানাধীন সম্পত্তি থাকলে রেসিডেন্সি ভিসার জন্য তার অংশের সম্পদের মূল্য কমপক্ষে চার লাখ দিরহাম হতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৩৪ লাখ টাকার বেশি।

অবৈধ অবস্থানের জরিমানা মওকুফ

আঞ্চলিক আকাশসীমা বন্ধ এবং ফ্লাইট বিঘ্নিত হওয়ার কারণে যেসব দর্শনার্থী নির্ধারিত সময়ের বেশি আমিরাতে অবস্থান করেছেন, তাদের জন্য ৩০ দিনের জরিমানা মওকুফ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেহেতু ব্যতিক্রমী পরিস্থিতির অবসান ঘটেছে, তাই সংশ্লিষ্ট ভিসাধারীদের ৯ জুলাইয়ের আগে আবেদন করে তাঁদের অবস্থান নিয়মিত করতে হবে। অন্যথায় এ সময়ের মধ্যেই তাঁদের সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে হবে।

দুবাই স্মার্ট মেডিকেল ভিসা

চিকিৎসার উদ্দেশ্যে আমিরাতে ভ্রমণকারীদের জন্য স্মার্ট মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। এ লক্ষ্যে দুবাইয়ের জেনারেল ডিরেক্টরেট অব আইডেন্টিটি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স এবং দুবাই হেলথ অথরিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা স্মারকের লক্ষ্য চিকিৎসাসেবা প্রত্যাশীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা। এর মাধ্যমে রোগীরা দুবাইয়ে আসার আগ থেকে শুরু করে চিকিৎসা ও পরবর্তী সেবাসহ ভিসা, রেসিডেন্সি এবং স্বাস্থ্যসেবা একই প্ল্যাটফর্মে পাবেন।

ইবোলা-আক্রান্ত দেশগুলোর জন্য ভিসা নিষেধাজ্ঞা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানের নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে ইবোলা ভাইরাসের বিস্তার রোধে গত মাসে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনসিইএমএ) এবং আইসিপি ইবোলা ভাইরাসের বিস্তার মোকাবিলায় জাতীয় প্রস্তুতি জোরদার করেছে। এ লক্ষ্যে অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপও ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের ৬ জুন থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। - সূত্র: খালিজ টাইমস

আমার বার্তা /জেএইচ

‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল

যুক্তরাজ্যে অভিবাসী পৌঁছানো কমেছে ৪১ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা আগের

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৫ জুলাই) তেহরানের

ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া

অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। নৌবাহিনীতে যুক্ত হওয়া নতুন পাঁচ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ: দলিললিখককে কারণ দর্শানোর নোটিশ

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে নিরাপত্তা জোরদার

জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী

বিশেষায়িত বাহিনীগুলোকে আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে

দেশে ঢোকানো হচ্ছে বিষাক্ত ও ঝুঁকিপূর্ণ প্রাণী, বিশেষজ্ঞদের উদ্বেগ

প্রেমিকের গোল উদযাপনে ভাইরাল, কে এই জেইলি দা ক্রুজ?

শান মাসুদ বরখাস্ত: পাকিস্তানের টেস্ট অধিনায়কত্বে ফিরলেন বাবর আজম

ভিসানীতিতে ৬ ধরনের পরিবর্তন আনল সংযুক্ত আরব আমিরাত

জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে আইজিপির যুক্তরাষ্ট্র যাত্রা

সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

জুনে সড়কে ঝরল ৪৩৮ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

মির্জাপুরে বংশাই নদী ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

বাজেটে ৬৩ নিত্যপণ্যের করছাড় দিলেও বাজারে তার সুফল নেই: ক্যাব