ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

ভাইরাল ভিডিও নিয়ে ধোঁয়াশা
আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৯:১১
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি : সংগৃহীত

ফিফা আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়—এ ধরনের দাবি অনেকেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় থেকে করে আসছেন।

আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দিকে বুটের তলা উঁচিয়ে পায়ের পেছনের অংশে মাড়িয়ে দেওয়ার পরও লিওনেল মেসি কোনো কার্ড না দেখায় এবারের বিশ্বকাপেও সেই দাবি প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সেই দাবি যেন আরো জোরালো হয়েছে।

১১ সেকেন্ডের সেই ভিডিওতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, ‘আজ (কেপ ভার্দের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল ও চাপ অনুভব করছিলাম।’

এরপর ইনফান্তিনো দ্রুতই বুঝতে পারেন, তিনি কী বলে ফেলেছেন! সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে সুর বদল করেন, ‘আমি তো নিরপেক্ষ। (শুধু আর্জেন্টিনা নয়), সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।

মায়ামিতে আজ কেপ ভার্দেকে হারাতে আর্জেন্টিনাকে বেশ বেগ পেতে হয়েছে। এবারের বিশ্বকাপে চমক জাগানো দলটি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে। নির্ধারিত সময়ে ১-১ সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ হাসি হাসে আর্জেন্টিনা; জায়গা করে নেয় শেষ ষোলোয়।

অনেকে ভাবছেন, মেসি-মার্তিনেজদের জিততে খুব কষ্ট করতে হয়েছে দেখেই হয়তো ইনফান্তিনো এ ধরনের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হলো, এটি কি সত্যিকারের ভিডিও নাকি ভুয়া?

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ফ্যাক্ট চেক (তথ্য যাচাই) করে জানা গেছে, ভাইরাল ভিডিও ক্লিপটিকে ভুয়া বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ ইনফান্তিনো যে সাতটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন, তার মধ্যে স্প্যানিশ একটি।

তবে এআই বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি যেভাবে ছড়ানো হচ্ছে বা ইনফান্তিনোর বক্তব্য যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা আংশিক। পুরো বক্তব্য তুলে ধরা হয়নি।

তা ছাড়া ভিডিওতে স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো শুধু একজন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, আশপাশে অন্য কেউ ছিলেন না। তাই ভিডিওর সত্যতা নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

মালয়েশিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোও ফ্যাক্ট চেক করেছে। তাদের দাবি, ভিডিওটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়ে থাকতে পারে, আংশিক সম্পাদিত বা বিকৃত অথবা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।

তাই কেউ যদি বলেন, জিয়ান্নি ইনফান্তিনো আর্জেন্টিনার সমর্থক বলে ধরা পড়ার পর কথা ঘুরিয়েছেন—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ নেই।

আমার বার্তা/এমই

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সদ্য

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

গেল মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত অভিষেকের পর এবার ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে নাম লেখালেন হাসান মাহমুদ।

বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় ৩০ কোস্টগার্ড নিহত, দায় স্বীকার বিএলএর

  পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্টগার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ঠিকই, তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত টেনে নেওয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশেই তৈরি হবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উদ্বোধন হলো মেগাসান

সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সাময়িক বরখাস্ত

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ

ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে নজিরবিহীন হামলার হুমকি সৌদি জোটের

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

বাজেটের সুফল বইছে শেয়ারবাজারে, বাড়ছে বিনিয়োগকারীর অংশগ্রহণ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়ন করব: সমবায়মন্ত্রী

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা এনসিপির

পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই: মা‌র্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের স্বার্থেই নির্ধারিত হবে সব দেশের সঙ্গে সম্পর্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বড় চ্যালেঞ্জ সাম্রাজ্যবাদী শক্তি ও সামাজিক প্রতিবন্ধকতা: জামায়াত আমির

সমবায়ীদের পণ্য রপ্তানিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ: আইনমন্ত্রী

তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে

দখলদারদের অনুরোধে সরকারি খাল মুক্ত না করেই ফিরলেন ডিসি-এমপি

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

৪ ক্রিকেটারকে ফিরিয়ে ওয়ানডে দল ঘোষণা জিম্বাবুয়ের

শরিয়াহ কাউন্সিলকে আরও কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: গভর্নর